শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পরে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার তামিমের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধ ফেলতে পারলেন না দেশের সেরা ব্যাটার তামিম ইকবাল। শুক্রবার গণভবনে বঙ্গবন্ধু কন্যার সঙ্গে বৈঠকের পরেই অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে ফের দেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিলেন প্রাক্তন টাইগার অধিনায়ক। যদিও আপাতত দেড় মাস বিশ্রামে থাকবেন তিনি। পরে এশিয়া কাপে দলের হয়ে খেলবেন তিনি।

গতকাল বৃহস্পতিবার আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। কান্না ভেজা কণ্ঠে তাঁর অবসরের ঘোষণা গোটা দেশবাসীকে বিস্মিত করেছিল। আম জনতার কাছে খলনায়কে পরিণত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ও কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। শেষ পর্যন্ত এ বিষয়ে হস্তক্ষেপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন দুপুরে তামিমকে ডেকে পাঠান তিনি। দীর্ঘক্ষণ কথা বলেন দেশের সেরা ব্যাটারের সঙ্গে।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এসে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানান তামিম। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তার বাসভবনে নিমন্ত্রণ করেছিলেন। অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার অবসরের সিদ্ধান্ত এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ আমি সবাইকে না বলতে পারি,  কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাকে না বলা আমার পক্ষে অসম্ভব। মাশরাফি ভাই (মাশরাফি বিন মোর্তজা) আমার সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড়মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন।’

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই