ছেলের হাতে ‘খুন’ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষী!

অশান্তি থামাতে গিয়ে ছেলের হাতেই খুন হতে হল ওই ব্যক্তিতে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ছেলে সাহাবুদ্দিন আলি। ঘটনার তদন্ত শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি, বীরভূম: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন সাবির আলি (৫৩)। কিন্তু পারিবারিক অশান্তি সামাল দিতে বীরভূমের মল্লারপুরের হাজিপুরে বাড়ি এসেছিলেন তিনি। কিন্তু অশান্তি থামাতে গিয়ে ছেলের হাতেই খুন হতে হল ওই ব্যক্তিতে। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ছেলে সাহাবুদ্দিন আলি। ঘটনার তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, নিহত সাবির আলির তিন ছেলে। বড় ছেলে চাকরি সূত্রে বাড়ির বাইরে থাকেন। মোজো ও ছোটো ছেলে মল্লারপুরের বাড়িতেই থাকতেন। কিন্তু সম্প্রতি মেজো ছেলে মল্লারপুর থানায় অভিযোগ দায়ের করেন ছোটভাইয়ের নামে। তাঁর অভিযোগ ছিল, ছোটভাই তাঁদের সোনার গয়না চুরি করেছে। এই নিয়ে দুই ভাইয়ের তুমুল অশান্তিও হয়। শুক্রবার বিকেলেই সাবির আলি বাড়ি ফেরেন দুই ভাইয়ের ঝামেলা মিটমাট করতে। কিন্তু জানা যাচ্ছে রাত পর্যন্ত ঝামেলা অশান্তি চলে ওই পরিবারে।

শুক্রবার গভীর রাতে অশান্তি চরমে পৌঁছয়। ছোট ভাই সাহাবুদ্দিন আলি তার দাদাকে মারধর শুরু করে। এমনকি ভোজালি নিয়েও আক্রমণ করে। তখনই ছেলেকে বাঁচাতে যান বাবা সাবির আলি। সেই সময়ই ভোজালির কোপ পড়ে তাঁর ওপর। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। বেগতিক বুঝে চম্পট দেয় ছেলে সাহাবুদ্দিন। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিশ্বভারতীর নিরাপত্তারক্ষী সাবির আলির। মল্লারপুর থানায় ছোট ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩