এবার রবীন্দ্রনাথের বেশে বলিউড অভিনেতা, আসছে নতুন ছবি, চিনতে পারলেন?

বাঙালির গর্ব হল রবীন্দ্রনাথ ঠাকুর, দেশবাসীর কাছে একজন ঐতিহাসিক নাম রবীন্দ্রনাথ ঠাকুর।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বেশে বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। শুক্রবার অভিনেতা নিজেই পোস্ট করলেন ছবি। যা দেখে রীতিমতো ভিরমি খেলেন নেটিজেনরা। তবে এখনও ছবির নাম এবং মুক্তির তারিখ কোনটাই প্রকাশ্যে আনেননি অনুপম খের। এই মুহূর্তে তিনি মেট্রো ইন ডিনো এবং দ্য ভ্যাকসিন ওয়ার-সহ বেশ কয়েকটি চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত। অভিনেতা অনুপম খের তাঁর ৫৩৮ তম ছবিতে দার্শনিক এবং প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় অভিনয় করতে চলেছেন। সঙ্গে কবি হিসেবে নিজের প্রথম লুকও শেয়ার করলেন।

ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিতে, অভিনেতাকে রবীন্দ্রনাথ ঠাকুরের পোশাক পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। অবিকল রবীন্দ্রনাথ ঠাকুরের মতো সাদা চুল, লম্বা দাড়িও মেকআপে ফুটে উঠেছে অভিনেতার। পটভূমিতে বাজছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গান ‘সখী, ভাবনা কাহারে বলে’। পোস্টটি শেয়ার করে অনুপম খের ক্যাপশনে লিখেছেন, “আমি আমার ৫৩৮ তম প্রজেক্টে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে চিত্রিত করতে পেরে আনন্দিত। যথাসময়ে বিস্তারিত প্রকাশ করব। এটা আমার সৌভাগ্য যে আমি পর্দায় গুরুদেবকে মূর্ত করার সুযোগ পেয়েছি!”

অনুপমকে আগামীতে পরিচালক অনুরাগ বসুর আসন্ন অ্যান্থলজি ফিল্ম ‘মেট্রো ইন ডিনো’ তে দেখা যাবে। ছবিতে আরও অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর, সারা আলি খান, কঙ্কনা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠি, ফাতিমা সানা শেখ, আলী ফজল এবং নীনা গুপ্তা। যেটি ২০২৪ সালের ২৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এছাড়াও দ্য ভ্যাকসিন ওয়ার, ইমার্জেন্সিতেও দেখা যাবে অনুপমকে। অভিনেতাকে এই লুকে দেখে রীতিমতো হুলুস্থূল নেটমহলে। পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে পারভিন দাবাস লিখেছেন, “ওয়াও (তালির ইমোজি)।” এরপর একজন ভক্ত লিখেছেন, “ওমজি স্যার, আপনি আসলেই তাঁর মতো দেখতে লাগছেন।” অন্য একজন মন্তব্য করেছেন, “এবং আমি নিশ্চিত যে এটি আপনার চেয়ে ভালো কেউ করতে পারবে না। পরবর্তী প্রজন্ম আপনার মুখ দেখে ঠাকুর স্যারকে মনে রাখবে।” রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় যিনি ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করে ছিলেন। বাঙালির গর্ব হল রবীন্দ্রনাথ ঠাকুর, দেশবাসীর কাছে একজন ঐতিহাসিক নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি গুরুদেব, কবিগুরু এবং বিশ্বকবি সহ অনেক নামে পরিচিত এবং সাধারণত ‘বাংলার বার্ড’ নামে পরিচিত।

বিচ্ছেদের জল্পনার মাঝেই চাহালকে ইনস্টাগ্রামে ‘আনফলো’? কারণ জানালেন আরজে মাহভাশ

রাজ্যের ৭টি জাতীয় সড়ক কেন্দ্রের হাতে, বিজ্ঞপ্তি জারি করে মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর

মাঝ আকাশে ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় যাত্রীর, তারপর যা ঘটল…

মাতৃহারা লিয়েন্ডার পেজ,  শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

বিশ্বের প্রথম মহিলা গণিতজ্ঞকে টুকরো টুকরো করে আগুনে পুড়িয়ে দিয়েছিল ধর্মান্ধরা

কোহলি-ভেঙ্কটেশের দাপটে পঞ্জাবের সামনে বড় রানের লক্ষ্য রাখল আরসিবি

রবিবার সন্ধ্যার পর কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় ধেয়ে আসছে বৃষ্টি

রাত পোহালেই ডিএ ঘোষণা!‌ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক নিয়ে আশাবাদী সরকারি কর্মচারীরা

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

আবুধাবিতে ভয়াবহ ড্রোন হামলা, নিশানায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বারাসত থানার আইসি’র হাতে ঝাঁটা, সরকার বদলানোর পর বদলেছে পুলিশও

আগামীকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ভি ডি সতীশন, উপস্থিত থাকবেন রাহুল গান্ধি