নোবেলের বিরুদ্ধে প্রতারণা মামলার সাক্ষ্যগ্রহণ ২৮ আগস্ট

যদিও এরপর নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছিলেন নোবেল। তাঁর বিরুদ্ধে অভিযোগ অনুযায়ী, গত ১৬ মে ঢাকার একটি উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের বিতর্কিত নাম, মাইনুল আহসান নোবেল। জি বাংলার জনপ্রিয় মিউজিক্যাল শো ‘সা রে গা মা পা’-এর মাধ্যমে দুই বাংলাই বেশ পরিচিত নাম গায়ক নোবেলের। তবে গানের ক্ষেত্রে তাঁর নাম-ডাক থাকলেও তিনি প্রায়শই আইনি বিপাকে পড়েন। সৌজন্যে তাঁর একেকটা কাণ্ড-কারখানা। কখনও মারধর করার কারণে শিরোনাম হচ্ছেন নোবেল, আবার কখনও মদ্যপান করে কনসার্টে গাইতে উঠে পড়ছেন বিপাকে। সুতরাং তাঁকে নিয়ে বিতর্কে জেরবার। ইতিমধ্যেই দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও বিচ্ছেদ হয়ে গিয়েছে নোবেলের। মাস কয়েক আগেই কনসার্ট না করে ১ লাখ ৭৫ হাজার টাকা আত্মসাৎ করার অপরাধে কয়েক দিন হাজতবাস করেছিলেন নোবেল। এখন তিনি জামিনে মুক্ত।

এবার ঢাকার মতিঝিল থানায় নোবেলের বিরুদ্ধে প্রতারণা মামলার তদন্ত প্রতিবেদন পেছল। সূত্রের খবর, আজ ৯ জুলাই মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন না দাখিল করায় আদালত আগামী ২৮ আগস্ট প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন। উল্লেখ্য, গত ২২ মে নোবেলকে কনসার্টের ১ লাখ ৭৫ হাজার টাকা ফেরত দেওয়ার শর্তে জামিন দেওয়া হয়েছিল। যদিও এরপর নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছিলেন নোবেল। তাঁর বিরুদ্ধে অভিযোগ অনুযায়ী, গত ১৬ মে ঢাকার একটি উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে

পারফর্ম করার কথা ছিল, যে কারনে তিনি অগ্রিম ১ লাখ ৭৫ হাজার টাকা নিয়েছিলেন। কিন্তু টাকা আত্মসাৎ করে তিনি আরও গান গাইতে যাননি। প্রথমে তাঁকে ৪৭ হাজার টাকা পাঠানো হয়। এরপর তাঁকে এক লাখ ১০ হাজার টাকা পাঠানো হয়। অনুষ্ঠান উপলক্ষে তিনি সর্বমোট এক লাখ ৭২ হাজার টাকা নেন। গান গাইতে না গেলে আয়োজকরা নোবেলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলেন। সেই কেস আগামী ২৮ আগস্ট পর্যন্ত পেছনো হল।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন