নির্বাচনের ফলাফল প্রকাশের পর আরো তপ্ত হতে পারে গ্রাম বাংলা, আশঙ্কা গোয়েন্দাদের

তাঁদের মতে, বাংলায় প্রধান বিরোধীদল যখন বিজেপি, তখন পঞ্চায়েত ভোটের ঘটনাবলি নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছনো অনুচিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে গ্রাম বাংলার পরিস্থিতি। রবিবারও মুর্শিদাবাদ মালদা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ও উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। যথেচ্ছ অগ্নিসংযোগ, রাস্তা অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, বোমাবাজি, এইসব ঘটনা ঘটেছে দিনভর।এই ঘটনার পর গোয়েন্দা দফতরের পক্ষ থেকে একটি রিপোর্ট স্বরাষ্ট্র দপ্তরকে পাঠানো হয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর আরো উতপ্ত পরিস্থিতি তৈরি হতে পারে । রাজ্যের তিন থেকে চারটি জেলায় আইনশৃঙ্খলা অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গোয়েন্দারা। শুধু তাই নয়, বেশ কিছু জেলায় পুলিশকে টার্গেট করা হচ্ছে। থানায় হামলা হতে পারে। পুলিশ ফাঁড়ি বা পুলিশের গাড়িতে অতর্কিতে আক্রমণ ঘটতে পারে।

রবিবার এইরকমই উদ্বেগ জনক রিপোর্ট গোয়েন্দাদের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতরকে। মুর্শিদাবাদ, মালদা সহ বেশ কিছু জেলায় একাধিক গ্রাম পুরুষশূন্য হয়ে গিয়েছে। কোথাও কোথাও বহিরাগত কিছু দুষ্কৃতী অতর্কিত ঢুকে হামলা চালানোর ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে গোয়েন্দারা আগাম রাজ্যের স্বরাষ্ট্র দফতরকে সতর্ক করে নির্বাচনের ফলাফল প্রকাশের দিন থেকে উত্তপ্ত মুর্শিদাবাদ, মালদা, কোচবিহার ও দক্ষিণ ২৪ পরগনা জেলার বিশেষত ভাঙ্গড় এবং হুগলি ও মেদিনীপুরে বেশ কিছু এলাকায় উপযুক্ত সশস্ত্র বাহিনী মোতায়েন করার পরামর্শ দিয়েছে।সংখ্যালঘু-অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় ভোটের দিন তৃণমূলের দু’জন খুন হয়েছেন। তারা দু’জনই সংখ্যালঘু। উত্তর দিনাজপুরের চাকুলিয়া, মালদহের মানিকচক, নদিয়ার চাপড়ায় যাঁরা নিহত হয়েছেন, তাঁরা সকলেই সংখ্যালঘু। বস্তুত, ভোটের দিন মুর্শিদাবাদের নওদায় নিহত কংগ্রেসকর্মীর বাড়িতে গিয়ে রবিবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বারংবার বলেছেন, ‘‘একজন ধর্মপ্রাণ মুসলিমকে খুন করছে তৃণমূল! যিনি মাত্র তিন দিন আগে হজ করে ফিরেছিলেন।’’ অধীরের বক্তব্যের উদ্দেশ্য একেবারেই অস্পষ্ট নয়।

তবে সংখ্যালঘু ভোট বাক্সে চিরকালই রাজনৈতিক দলগুলির লক্ষ্য থাকে। বিজেপিও যে সংখ্যালঘু ভোট পাওয়ার চেষ্টা করে না তা নয়। তবে তারা ওই ভোটের উপর ‘নির্ভর’ করে না। কিন্তু তৃণমূল সংখ্যালঘু ভোটের উপর ‘নির্ভরশীল’এমনটাই মনে করে রাজনৈতিক মহল। সেই কারণেই নওশাদ তথা আইএসএফের ‘উত্থান’ নিয়ে শাসক শিবিরে সামান্য হলেও একটা উদ্বেগ তৈরি হয়েছে। তবে ইতিহাস বলছে, সংখ্যালঘু ভোট আচমকা শিবির বদল করে না। কিন্তু করলে রিতিমত ঢেলে বাক্স বদল হয়। দৃষ্টান্ত হিসেবে বলা যায়, সাচার কমিটির রিপোর্টের অব্যবহিত পরেই বাংলার সংখ্যালঘুরা আলিমুদ্দিন স্ট্রিটের উপর থেকে সমর্থন তুলে নেয়নি। তৃণমূলের দিকে ঘুরতে সময় নিয়েছিল। ফলে সংখ্যালঘুরা তৃণমূলের প্রতি আচমকা পুরোপুরি ‘বিমুখ’ হয়ে পড়বেন, তেমন সম্ভাবনা নেই বলেই অনেকে মনে করছেন। তাঁদের মতে, বাংলায় প্রধান বিরোধীদল যখন বিজেপি, তখন পঞ্চায়েত ভোটের ঘটনাবলি নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছনো অনুচিত। পঞ্চায়েতের মতো স্থানীয় স্তরে আরও অন্য সমীকরণ কাজ করে। তবে এখন দেখার বিষয় এটি যে গোয়েন্দা রিপোর্টের উপরে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর আগামী মঙ্গলবার নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পরবর্তী সময়ে অশান্তি ও প্রাণহানি ঠেকাতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে কিভাবে ব্যবহার করে। কারণ রাজ্যের প্রশাসনিক কর্তাদের এখন মূল লক্ষ্য যে কোন মূল্যে গ্রামবাংলায় শান্তি ফিরিয়ে আনা।

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল