সিঁথির সিঁদুরে নাক ভরে উঠল, গোপণে বিয়ে করলেন টলিপাড়ার চর্চিত জুটি শ্রুতি-স্বর্ণেন্দু

রবিবার রাতে শ্রুতি তাঁর ফেসবুক প্রোফাইল রিলেশনশিপ স্ট্যাটাস বদলে ম্যারেডও করে দিয়েছিলেন। একই সঙ্গে নিজের পদবী দাসের সঙ্গে জুড়ে দেন সমাদ্দার।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের শুরু থেকেই টলিউডে জুড়ে বিয়ের লম্বা লাইন। রুশা, রোশনি, সুদীপ্তা, রূপসা, অনামিকার পর এবার বিয়ে করলেন পর্দার রাঙা বউ। তবে সামাজিক নয়, আপাতত আইনত বিয়ে সারলেন ছোট পর্দার চর্চিত যুগল অভিনেত্রী শ্রুতি দাস ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। বয়সে প্রায় ১৫ বছরের বড় পুরুষকে মন দিয়েছেন শ্রুতি, যা নিয়ে কম কটাক্ষও শুনতে হয়নি তাঁদের। কিন্তু কটাক্ষকে সর্বদা বুড়ো আঙুল দেখিয়েছেন ছোট পর্দার রাঙা বউ। তাঁদের ভালবাসার বহিঃপ্রকাশ পরতে পরতে এনজয় করেন ভক্তরা। কখনই আড়ালে আবডালে নয়, বরাবরই প্রেমিককে নিয়ে খুল্লামখুল্লা নেটপাড়ায় ধরা দিয়েছেন শ্রুতি দাস। গায়ের রং, অভিনয়, বুড়ো প্রেমিক, সবটা নিয়েই প্রতিদিন সমালোচনা সম্মুখীন হন শ্রুতি। তবে যোগ্য জবাব দিতে কখনই ভোলেন না অভিনেত্রী।

সম্প্রতি একপ্রকার গোপণেই বিয়ে সারলেন শ্রুতি ও স্বর্ণেন্দু। আইনত বিয়ে হলেও সিঁদুর দান হয়েছে। বিয়ের পর নিজেরাই বিয়ের ছবি প্রকাশ্যে এনে চমকে দিলেন ভক্তদের। শোনা যাচ্ছে, গতকাল অর্থাৎ রবিবার দক্ষিণ কলকাতার একটি অনুষ্ঠান ভবনে অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক বিয়ে সারেন প্রেমিক যুগল। এর আগে একটি সাক্ষাৎকারে, শ্রুতি বিয়ের প্রসঙ্গে বলেছিলেন, ২০২৫ সালে তাঁদের বিয়ের পরিকল্পনা। কিন্তু তর আর সইল না, মিস থেকে মিসেস হয়ে গেলেন অভিনেত্রী। ‘ত্রিনয়ণী’ ধারাবাহিকের মাধ্যমে টলিউডে প্রবেশ শ্রুতির, কাটোয়ার মেয়ে তিনি। অল্প কয়েক দিনেই টলিউডে বেশ রাজত্ব বানিয়ে নিয়েছে ছোটপর্দার রাঙা বউ। ভাগ্য ক্রমে ‘ত্রিনয়ণী’র পরিচালক ছিলেন স্বর্ণেন্দু, তখন থেকেই প্রেম তাঁদের। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর অবশেষে গোপনেই বিয়ে করলেন তারা। তবে তাঁদের বিয়েতে শুধুমাত্র উপস্থিত ছিলেন পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। বলিউডের ট্রেন্ডিংয়ের মতো বিয়ের জন্যে শ্রুতি-স্বর্ণেন্দু দুজনাই সাদা ও গোলাপি পোশাকে নিজেদের মুড়েছিলেন। তবে কিছুদিন ধরেই শ্রুতির বিয়ের জল্পনা চললেও অভিনেত্রী কিছুই জানাননি, অবশেষে শেষে ধামাকা দিলেন অভিনেত্রী নিজেই।

রবিবার রাতে নিজেদের আইনি বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিয়ের কথা জানালেন শ্রুতি, স্বর্ণেন্দু দুজনেই। তবে ছবিতে শুধুমাত্র নতুন পথ চলার স্মারক হিসেবে কেক আনা হয়েছিল সেই ছবিই পোস্ট করেছিলেন। গোলাপ দিয়ে সাজানো কেকে তাঁদের নামের সঙ্গে জাস্ট ম্যারেড লেখা ছিল। আর ছবির ক্যাপশনে লেখেন মিস টু মিসেস। রবিবার রাতে শ্রুতি তাঁর ফেসবুক প্রোফাইল রিলেশনশিপ স্ট্যাটাস বদলে ম্যারেডও করে দিয়েছিলেন। একই সঙ্গে নিজের পদবী দাসের সঙ্গে জুড়ে দেন সমাদ্দার। তবে এই মুহূর্তে তাঁদের বিয়ের বিভিন্ন মুহূর্ত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

যেখানে, তাদেরমালাবদল ছাড়াও সিঁদুরদানের ছবিও ফুটে উঠেছে। একটি ছবিতে শ্রুতিকে মাটিতে হাঁটু মুড়ে স্বর্ণেন্দুকে আংটি পরাতে দেখা গিয়েছে। বিয়ের জন্য বর-বৌ সেজে ছিলেন সাদাতে। স্বর্ণেন্দুর পরনে ছিল সাদা ধুতি এবং পাঞ্জাবি। অন্য দিকে শ্রুতির পরনে সাদা শাড়ি। রুপোর অলঙ্কারে সেজেছিলেন কনে। সিঁদুর পরানোর একাধিক ছবিও ভাইরাল হয়েছে। আপাতত প্রিয় জুটির বিয়ের খবরে শুভেচ্ছা জানাচ্ছেন তাঁদের ভক্তরা। বাদ যাননি টলি পাড়ার বন্ধুরাও। বর্তমানে অভিনেত্রীকে ‘রাঙা বউ’ ধারাবাহিকে দেখা যাচ্ছে মুখ্য মহিলা চরিত্রে। এই ধারাবাহিকের পরিচালকও স্বর্ণেন্দু।

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের