অসাধ্য সাধন! ‘মিস নেদারল্যান্ড’ হলেন রূপান্তরকামী মডেল রিকি ভ্যালেরি কোলে

এটি অবাস্তব, এবার থেকে আমি নিজেকে @missnederland 2023 বলতে পারি। এটি একটি শিক্ষামূলক এবং বিস্ময়কর অভিজ্ঞতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছেলে হয়েও মেয়েদের মতো আচরণ, মেয়ে হয়েও ছেলেদের মতো আচরণ, সমাজের সমস্ত স্টেরিওটাইপ ভেঙে ‘মিস নেদারল্যান্ড’ হলেন বিশ্বের দ্বিতীয় ট্রান্সজেন্ডার মডেল রিকি ভ্যালেরি কোলে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো রাজত্ব করছে এই খবর। বিউটি পেজেন্টে যোগদানের জন্যে আর থাকল না, কোনও লিঙ্গ বৈষম্যতা। সমাজের চোখে কাপড় পরিয়ে দ্বিতীয় রূপান্তরকামি নারী হিসেবে রিকি ভ্যালেরি কোলে জিতে নিলেন ‘মিস নেদারল্যান্ড’ ২০২৩-এর মর্যাদাপূর্ণ খেতাব। পাশাপাশি প্রথম ট্রান্সজেন্ডার মডেল হিসেবে বিউটি পেজেন্ট জিতে ইতিহাস তৈরী করলেন। বিজয়ীর মুকুট পাওয়ার পর রিকি নিজেই তাঁর ইনস্টাগ্রামে গিয়ে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগ করে নিলেন। তাঁর জয় শুধুমাত্র ইতিহাসই গড়েনি বরং ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের পথ আরও সুউচ্চ করে দিল বিশ্বের দরবারে।

ছবিতে রিকিকে লাল রঙের কাঁচুলির গাউন, মাথায় মুকুট পরে মঞ্চের শোভা বাড়িয়ে দিয়েছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, “এটি অবাস্তব, এবার থেকে আমি নিজেকে @missnederland 2023 বলতে পারি। এটি একটি শিক্ষামূলক এবং বিস্ময়কর অভিজ্ঞতা। আমি আমার সম্প্রদায়কে গর্বিত করেছি এবং দেখিয়েছি যে কষ্ট কোলে সবটা সম্ভব।” এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্যে শুধুই তাঁর চেহারাই নয়, প্রতিযোগিতা চলাকালীন তাঁর অন্যান্য স্টাইলগুলিও সমানভাবে লক্ষণীয়।

ডাচ মডেলে রিকি সৌন্দর্য প্রতিযোগিতায় জেতার পাশাপাশি LGBTQ সম্প্রদায়ের অনেকের জন্য একটি উচ্চাকাঙ্ক্ষা পথ তৈরি করে দিল। তিনি দ্বিতীয় ট্রান্সজেন্ডার, যিনি জাতীয় সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। ২০১৮ সালে, স্পেনের অ্যাঞ্জেলা পন্স ছিল সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী প্রথম ট্রান্সজেন্ডার মডেল। লাইভমিন্টের মতে, রিকি তাঁর পরিবারের দ্বারা প্রত্যাখ্যাত। একাধিক প্রতিকূলতাকে জয় করে অবশেষে বিজয়ী হলেন। মিস ইউনিভার্স ২০২৩-এ নেদারল্যান্ডের প্রতিনিধিত্ব করেছিলেন রিকি। সম্প্রতি, সোফিয়া সালোমান, ভেনেজুয়েলার একজন ট্রান্সজেন্ডার মডেলও মিস ভেনিজুয়েলা সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী

আজকের রাশিফল: পারিবারিক জীবনে ঝড়, সম্পর্কে ছেদ, দূরে ভ্রমণের সময়ে সজাগ থাকুন…

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩