‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় হবে’, পঞ্চায়েতের গণনার দিনে মন্তব্য পার্থর

এদিন আলিপুর বিশেষ আদালতে পেশ করার জন্য পার্থ-সহ সাত জনকে আনা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা চলছে রাজ্যজুড়ে। মঙ্গলবার সেই গণনার দিনে আরও একবার তৃণমূল কংগ্রেস এবং দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ধ্বনি দিলেন প্রাক্তন মহাসচিব তথা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

নিয়োগ দুর্নীতি মামলায় জেল হেফাজতে থাকা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে মঙ্গলবার আলিপুর আদালতে পেশ করার জন্য নিয়ে আসা হয়। আদালতে ঢোকার আগে পঞ্চায়েত ভোট সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘মা-মাটি-মানুষের জয় হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বিক উন্নয়নের জয়।’

উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় এক বছর ধরে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। আদালতে জামিনের আবেদন জানালেও এখনও মুক্তি মিলছে না তাঁর। মঙ্গলবার পার্থ-সহ মোট সাতজনকে এদিন আলিপুর বিশেষ আদালতে পেশ করা হয়। প্রসঙ্গত জেলবন্দি অবস্থায় তাঁর শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না বলে আগেই জানিয়েছিলেন পার্থ। সম্প্রতি প্রাক্তন শিক্ষামন্ত্রীর

আংটিকাণ্ডে প্রেসিডেন্সি জেলের সুপারের বিরুদ্ধে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করেছেন ডিআইজি কারা। সূত্রের খবর, জেল সুপার দেবাশিস চক্রবর্তীর বিরুদ্ধে জেলের আইন ভাঙা ও কর্তব্যে গাফিলতির অভিযোগ দায়ের হয়েছে। এই মর্মে আদালত কারা দফতরের কাছে রিপোর্ট চেয়ে জানতে চেয়েছিল। কারা দফতরের রিপোর্টে সন্তুষ্ট ছিল না আদালত।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন