প্রাক্তন স্বামীর মুখে ঝামা ঘষে তৃণমূলের হয়ে জিতলেন সুজাতা

তৃণমূল প্রার্থীর জয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন দলের কর্মী সমর্থকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁর মুখে ঝামা ঘষে দিয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে জেলা পরিষদে জয়ী হলেন সুজাতা মণ্ডল। মঙ্গলবার ভোট গণনার পর দেখা যায় বাঁকুড়া জেলা পরিষদের ৪৪ নম্বর আসনে জয়ী হন সুজাতা মণ্ডল। তৃণমূল প্রার্থীর জয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন দলের কর্মী সমর্থকরা।

প্রসঙ্গত বাঁকুড়ার জয়পুর ব্লকে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনে কোনও প্রার্থী দেয়নি বিরোধীরা। বিরোধীদের কোনও প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় শাসকদল। তবে জেলা পরিষদে বিরোধী দলগুলি প্রার্থী দিলেও জয়ী হন বিজেপি নেতা সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল।

উল্লেখ্য সুজাতা স্বামী সৌমিত্র খাঁয়ের সঙ্গেই বিজেপিতে যোগ দিয়েছিলেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময়ে আদালতের নির্দেশে নিজের এলাকায় যেতেই পারেননি সৌমিত্র। সেই সময় বাঁকুড়ার বিষ্ণুপুরে স্বামী সৌমিত্রর হয়ে একা হাতে প্রচার সামলেছিলেন সুজাতা। ২০১৯ লোকসভা ভোটে জয়ীও হন সৌমিত্র। কিন্তু সুজাতা আবার তৃণমূলে যোগ দেওয়ায় বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন সৌমিত্র। সম্প্রতি তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। পঞ্চায়েত ভোটে জিতে সুজাতার দাবি, ১৮ হাজার ভোটে জিতেছেন তিনি।

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’