মুক্তির ১ মাস আগেই সেন্সর বোর্ডে বড়সড় ধাক্কা খেল অক্ষয়ের ‘OMG 2’, মিলল না ছাড়পত্র

কেন ছবিটিকে ছাড়পত্র দেওয়া হল তা নিয়েও সেন্সর বোর্ডকে রীতিমতো তুলোধনা করেছে এলাহাবাদ হাইকোর্ট। শেষমেশ ছবির সংলাপ বদলে দিলেও বিশেষ লাভ হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরে এখনও পর্যন্ত মাত্র ১ টি ছবি মুক্তি পেয়েছে বলিউড খিলাড়ি কুমারের, ‘Selfie’। কিন্তু বক্সঅফিসে সেই চেনা চেহারা। ফ্লপ খাতায় নাম লিখিয়েছিল এই ছবিটিও। গত কয়েক বছর ধরেই তাঁর কেরিয়ার দিয়ে যেন তুফান বয়ে চলেছে। বছরে অন্যান্য হিরোদের তুলনায় তাঁর বেশি ছবি মুক্তি পায়। কিন্তু কোনটাই সাফল্যের মুখ দেখে না। ১১ অগস্ট মুক্তি পাচ্ছে অভিনেতার বহু প্রতীক্ষিত OMG2। মঙ্গলবার ছবিটির টিজার প্রকাশ্যে এসেছে। ভগবানকে কেন্দ্র করেই নির্মিত OMG2। ২০১২ সালে ছবিটির প্রথম সংস্করণ মুক্তি পেয়েছিল। বক্সঅফিসে বেশ হিটও হয়েছিল। প্রায় ১ দশক পর মুক্তি পেতে চলেছে অক্ষয়ের ‘ওএমজি: ওহ মাই গড 2’।

আগের ছবিতে তিনি শ্রীকৃষ্ণের ভূমিকায় অভিনয় করলেও OMG2-তে তাঁর ভূমিকা ভগবান শিবের। এর মধ্যেই সম্প্রতি প্রকাশ্যে এলো যেহেতু গতবছর থেকেই অক্ষয়ের কেরিয়ারে চলছে সুনামি, সম্রাট পৃথ্বীরাজ থেকে রামসেতু, রক্ষা বন্ধন, সেলফি সবটাই বক্সঅফিসে হোঁচট খেয়েছে তাই তিনি নাকি এই ছবির জন্যে অত্যন্ত কম পারিশ্রমিক নিয়েছেন। ৫০-১০০ কোটি নয়, মাত্র ৩৫ কোটি টাকাতেই খুশি হয়েছেন অভিনেতা। তবে এই বিষয়ে এখনও কোনও নিশ্চিতকরণ মেলেনি। আগামী ১১ অগস্ট মুক্তি পাওয়ার কথা ছবির। কিন্তু তার আগেই সেন্সর বোর্ড থেকে বড়সড় হোঁচট খেল ছবি। মুক্তির মাত্র এক মাস আগেই ছাড়পত্র আটকে দিল সেন্সর বোর্ড তথা সিবিএফসি। আসলে, ‘আদিপুরুষ’ নিয়ে এখনও দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত। সেই কারণেই শোনা যাচ্ছে, সব দিক ভেবেচিন্তে, পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে তবেই ছবিকে ছাড়পত্র দেবে সেন্সর বোর্ড।

আসলে ‘আদিপুরুষ’ ছবি মুক্তি পাওয়ার পর থেকেই ছবিতে চরিত্রদের সাজপোশাক থেকে শুরু করে সংলাপ, সব নিয়েই অসন্তোষ তৈরি হয় দর্শকের মধ্যে। যেহেতু ‘আদিপুরুষ’ হিন্দু মহাকাব্য রামায়ণের আধুনিক সংস্করণ, তাই ভগবানদের এমন সংলাপ কেউই মানতে পারেননি। তাই বিক্ষোভ ওঠে চরমে। ছাড় পায়নি সেন্সর বোর্ডও। কেন ছবিটিকে ছাড়পত্র দেওয়া হল তা নিয়েও সেন্সর বোর্ডকে রীতিমতো তুলোধনা করেছে এলাহাবাদ হাইকোর্ট। শেষমেশ ছবির সংলাপ বদলে দিলেও বিশেষ লাভ হয়নি। তাই ‘আদিপুরুষ’ নিয়ে এমন অভিজ্ঞতার পর আর কোনও পুনরাবৃত্তি চায় না সেন্সর বোর্ড। তাই ‘ওএমজি ২’-এর মতো একটি ছবিকে ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে বোর্ড। সিনেমার দেবদেবীদের চরিত্রায়ণ ও ধর্ম সংক্রান্ত খুবই স্পর্শকাতর। তাই দর্শকের ভাবাবেগে যাতে আর কোনও বাধা না আসে। তার জন্যই এমন সিদ্ধান্ত।

কর্মক্ষেত্রে রাগ নিয়ন্ত্রণ করতে হবে, সংসারে খরচ বাড়বে, রাস্তাঘাটে বাইক আস্তে চালান

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের