লেকটাউনে বাড়ির সামনে দমকল কর্মীকে গুলি করে খুন, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, লেকটাউন: বৃহস্পতিবার বিকেলের লেকটাউন থানা এলাকার গ্রীন পার্কে দমকল কর্মী স্নেহাশীষ রায়কে গুলি করে খুন করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গত ২০২২ সালের জুন মাসে নাগেরবাজার (Nagerbazar)এলাকার দমকলের কার্যালয়ে দুষ্কৃতীরা ঢুকে তার ওপর একবার হামলা করেছিল। তাকে গুলি ছুঁড়ে খুন করার চেষ্টা হয়েছিল । সেবার প্রাণে বেঁচে গিয়েছিলেন তিনি।সেই ঘটনায় মামলা চলছে।

এদিন সকালে যথা সময়ে মেয়েকে নিয়ে অফিসে বেরোন। তার স্ত্রী জানিয়েছেন, মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে ওই দমকল কর্মী অফিসে গিয়েছিলেন। বিকেলে মেয়েকে স্কুল থেকে নিয়ে তিনি অফিস থেকে বাড়ি ফিরে আসেন। এরপর মোটরসাইকেল থেকে মেয়েকে নামিয়ে দেন। মেয়েটি ফ্ল্যাটের ভিতরে যখন প্রবেশ করছিল সেই সময় দমকল কর্মী স্নেহাশীষ রায়কে একা পেয়ে দুষ্কৃতীরা গুলি করে। এরপর তার আর্তনাদে শুনে ছুটে আসেন প্রতিবেশীরা।তাকে রক্তাক্ত অবস্থায় প্রতিবেশীরা উদ্ধার করে আরজিকর হাসপাতালে(R G Kar Hospital) নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

বিধাননগর কমিশনারেটের ডিসিডিডি(DCDD) বিশপ সরকার জানিয়েছেন, কে বা কারা কি উদ্দেশ্যে খুন করলো তা পুলিশ তদন্ত করে দেখছে। আশেপাশের সমস্ত সিসিটিভি(CCTV)ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার স্ত্রীকে। বৃহস্পতিবার দিনের আলোয় প্রকাশ্যে দমকল কর্মীকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে লেকটাউনের গ্রীন পার্ক এলাকায়।

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল