ভোট-হিংসার বলি আরও ১, হাসপাতালে মৃত্যু তৃণমূল কর্মীর

এর আগে ভোট হিংসায় সইবুরের দাদা মইদুলের মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে হিংসার ঘটনায় মৃত্যু হল আরও এক জনের। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে মৃত্যু হয় সইবুর শেখ নামে মুর্শিদাবাদের এক তৃণমূল কর্মীর (TMC)। এর আগে ভোট হিংসায় সইবুরের দাদা মইদুলের মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বাসিন্দা সইবুর শেখ। গত শনিবার ভোটের দিন চরবাজিতপুর গ্রামের বাসিন্দা তথা দাদা মইদুল শেখের সঙ্গেই ভোট দিতে যাচ্ছিলেন সইবুর-সহ অনেকে। সেই সময়ে সিপিএম-কংগ্রেস এবং বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ। সেই হামলার পর জখম হন তৃণমূলের সাতজন কর্মী। সাত জনের মধ্যে ছিলেন দুই ভাই মইদুল ও সইবুর শেখ। দুজনকে গুরুতর অবস্থায় কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু শেষরক্ষা হল না। গত সোমবার দাদা মইদুলের মৃত্যুর পর শুক্রবার ভোরে মৃত্যু হল সইবুরের।

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কলকাতার এনআরএস হাসপাতালের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেম্নগে পড়েন সইবুরের স্ত্রী। যারা তাঁর স্বামীকে খুন করেছে তাদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন