রাজারহাটে হানা দিয়ে বোমা বাজেয়াপ্ত করল পুলিশ

এর আগে বৃহস্পতিবার সকালে নিউটাউন থানা এলাকার গৌরাঙ্গনগরে তাজা কৌটা বোমা উদ্ধার হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভোটের আবহে এবার রাজারহাটে দুষ্কৃতীদের বড়সড় অশান্তির ছক ভেস্তে দিল পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজারহাটের হুদেরাইট এলাকায় হানা দিয়ে ৮টি তাজা বোমা উদ্ধার করেছে রাজারহাট থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজারহাটের হুদেরাইট এলাকায় ফাঁকা মাঠে ব্যাগ ভর্তি তাজা বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। এরপর রাজারহাট থানায় খবর দেন তাঁরা। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে ফাঁকা মাঠ থেকে ব্যাগ ভর্তি বোমা বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। ঘটনাস্থলে পৌঁছয় রাজারহাট থানার বিশাল র‍্যাফ বাহিনীও। পুলিশ জানিয়েছে, ব্যাগের মধ্যে ৮টি তাজা বোমা রয়েছে। অন্যদিকে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হওয়ায় আতঙ্কিত এলাকার মানুষজন। ভোটের আবহে অশান্তি পাকানোর জন্য দুষ্কৃতীরা এই বোমা মজুত করে রেখেছিল বলে মনে করছেন স্থানীয় মানুষজন।

তবে কে বা কারা এই বোমা রেখে গেল তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রাজারহাট থানার পুলিশ। উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার সকালে নিউটাউন থানা এলাকার গৌরাঙ্গনগরে তাজা কৌটা বোমা উদ্ধার হয়। তার আগে বুধবারও নিউটাউন থানা এলাকায় বেশকিছু তাজা বোমা উদ্ধার হয়েছে।

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী