নন্দীগ্রামে আক্রান্ত তৃণমূল কর্মীদের দেখতে এসএসকেএমে অভিষেক

আক্রান্ত দলীয় কর্মীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: নন্দীগ্রামে আক্রান্ত তৃণমূল কর্মীদের দেখতে কলকাতার এসএসকেএম হাসপাতালে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলে তিনি হাসপাতালে পৌঁছে আক্রান্ত দলীয় কর্মীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

গত বুধবার এবং বৃহস্পতিবার নন্দীগ্রামে তৃণমূলকর্মীদের বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। সেই হামলায় গুরুতর জখম হন বহু তৃণমূল কর্মী। চিকিৎসার জন্য ১৩ জনকে কলকাতায় এনে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সেই চিকিৎসাধীন কর্মীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। হাসপাতাল সূত্রের খবর, প্রত্যেকের যথেষ্ট চোট রয়েছে। এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টার এবং উডবার্ন ওয়ার্ডে ঘুরে দেখেন অভিষেক।

উল্লেখ্য তৃণমূল নেতা অরূপ বিশ্বাস, শশী পাঁজা, কুণাল ঘোষ-সহ তৃণমূলের বেশ কয়েকজন নেতা উদ্যোগ নিয়ে জখম কর্মীদের হাসপাতালে ভর্তি করেন। কর্মীদের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে সবাইকে হরলিক্স, বিস্কুট, নতুন পোশাক পৌঁছে দেওয়া হয় আহতদের কাছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের