‘ক্যান্সারে আক্রান্ত, ডাক্তারের ভুল চিকিৎসায় মরতে বসেছিলাম’, বিস্ফোরক অতুল পারচুরে

আমার লিভারে প্রায় ৫ সেন্টিমিটার লম্বা একটি টিউমার ধরা পড়ল, ততদিনে তা ক্যান্সারের পর্যায়ে চলে গিয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্যান্সারে আক্রান্ত হিন্দি টেলিভিশন ও চলচ্চিত্র জগতের স্বনামধন্য অভিনেতা অতুল পারচুরে। ‘দ্য কপিল শর্মা’-শোয়ের অন্যতম কৌতুক অভিনেতা তিনি। এছাড়াও একাধিক টিভি শোয়ের নিয়মিত মুখ অতুল পারচুরে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ৫৬ বছর বয়সী অভিনেতা নিজেই জানালেন তাঁর ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের কথা। যে সময়ে ব্যপক চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন অভিনেতা। তবে তা ছিল একেবারে ভুল।

সাক্ষাৎকারে, অতুল শেয়ার করেছেন, “আমি আমার বিয়ের ২৫ বছর পূর্তিতে যখন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে গিয়েছিলাম তখনও আমি সুস্থ ছিলাম। কিন্তু কিছুদিন পর থেকেই আমার খাওয়া বন্ধ হয়ে যায়, আমি কিছু খেতে পারছিলাম না। বমি বমি ভাব অনুভব করছিলাম। আমার ভাই তখন আমাকে কিছু ওষুধ দেয়। তাতে আমার শরীর আরো খারাপ হতে শুরু করে। ডাক্তারের কাছে যাওয়ার পরে, আমাকে আলট্রাসনোগ্রাফি করতে হয়। ডাক্তার যখন টেস্ট করালেন, তখন আমি তাঁর চোখে ভয় দেখতে পেলাম এবং আমি অনুভব করলাম কিছু একটা ভুল হয়েছে। আমার লিভারে প্রায় ৫ সেন্টিমিটার লম্বা একটি টিউমার ধরা পড়ল, ততদিনে তা ক্যান্সারের পর্যায়ে চলে গিয়েছিল। আমি তাঁকে জিজ্ঞাসা করলাম আমি সুস্থ হব কি না, এবং তিনি বললেন, ‘হ্যাঁ, আপনি সুস্থ হতে পারেন। তবে, ডাক্তার আমার ভুল রোগ নির্ণয় করেছিলেন, যাতে আমার স্বাস্থ্যের আরও অবনতি হয়। আমার অগ্ন্যাশয় আক্রান্ত হতে শুরু করল, আমি হাঁটতেও পারতাম না। কথা বলার সময় নড়বড়ে হয়ে যেতাম। এমন অবস্থায়, ডাক্তার আমাকে অপেক্ষা করতে বলেন। অর্ধেক মাস। তাঁরা বলেছিলেন যে, যদি তাঁরা আমার অস্ত্রোপচার করে, তাহলে আমার লিভারে জল হয়ে যাবে এবং আমার বাঁচার সুযোগ খুব কম।”

অতুল পারচুর কাজের সামনে

এই মুহূর্তে তাঁকে ‘দ্য কপিল শর্মা’ শোতে অনেক চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। এপিসোডে যখন র‌্যাপার বাদশা শোতে অংশ নেন, তখন অতুলকে বাদশা চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। দর্শকরা তাঁর ভূমিকা খুবই পছন্দ করেছেন এবং তিনি দর্শকদের মজা দিতে একেবারে এক্সপার্ট।

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা