বেঙ্গালুরুতে কংগ্রেসের ডাকা বৈঠকে যোগ দিচ্ছে ২৬ বিরোধী দল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী লোকসভা ভোটে বিজেপির জয়রথ রুখতে চেষ্টার কোনও কসুর রাখছে না কংগ্রেস। তাই বিজেপি বিরোধী ছোট দলগুলিকেও কাছে টানতে উদ্যোগী হয়েছেন মল্লিকার্জুন খাড়গে-সোনিয়া গান্ধিরা। আগামিকাল সোমবার বেঙ্গালুরুতে বসতে চলেছে বিরোধী জোট শিবিরের দু’দিনের বৈঠকে। আর ওই বৈঠকে যোগ দেওয়ার জন্য ২৫ দলের কাছে আমন্ত্রণপত্র পাঠিয়ৈছেন কংগ্রেস সভাপতি।

গত ২৩ জুন পটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ডাকা বৈঠকে হাজির ছিলেন ১৫ বিরোধী দলের শীর্ষ নেতা-নেত্রীরা। আমন্ত্রণ জানানো হলেও শেষ মুহুর্তে বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রাষ্ট্রীয় লোকদল নেতা জয়ন্ত চৌধুরী। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, পটনার বৈঠকে যে ১৫ দল উপস্থিত ছিল সেই দলগুলিকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি আরও বেশ কয়েকটি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। তার মধ্যে রয়েছে ফরওয়ার্ড ব্লক, আরএসপি, মুসলিম লীগ, কেরল কংগ্রেস (জোশেফ), কেরল কংগ্রেস (মানি), এমডিএমকে, কেডিএমকে, ভিসিকে, কৃষ্ণা পটেলের নেতৃত্বাধীন আপনা দল এবং এমএমকে।

বৈঠকে যোগ দিতে সোমবার সকাল থেকেই বিরোধী দলের নেতা-নেত্রীদের বেঙ্গালুরুতে পৌঁছনোর কথা। রাতেই বিরোধী দলের নেতা-নেত্রীদের জন্য নৈশভোজের আয়োজন করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। মূলত মূল আলোচনা হবে মঙ্গলবার সকালে। বিভিন্ন রাজ্যে জোট বাঁধা এবং ভোটে লড়াইয়ের ক্ষেত্রে আসন রফার সূত্র নিয়ে আলোচনা হবে। কংগ্রেস শীর্ষ নেতৃত্ব চান, আঞ্চলিক তথা বিভিন্ন রাজ্যে শাসকদলের ভূমিকা পালনকারী দলগুলির নেতৃত্ব নিজেদের অনড় মনোভাব ছেড়ে আসন সমঝোতার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিন।

ভারতীয় দলে ডাক পাওয়া নয়, স্বপ্নের মুহূর্ত কোনটা জানিয়ে দিলেন বৈভব

শুধু পুষ্টি নয়, চুল থেকে ত্বকের সৌন্দর্য বাড়াতে ডিম কেন এত উপকারী জানেন?

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

চেকিং চলাকালীন গাড়িচালককে চড় মারলেন ট্রাফিক পুলিশ! ভাইরাল ভিডিও

শাড়ির স্তুপের আড়ালে লুকিয়েও শেষ রক্ষা হল না, গ্রেফতার তৃণমূল নেতা

কম সময়ে সুস্বাদু খাবার, বাড়িতেই বানান বার্ন্ট গার্লিক নুডলস

শৈশবের স্বপ্নপূরণ, এবার আইপিএসের চরিত্রে সলমানের নায়িকা ডেইজি শাহ

‘বয়স নয়, দাম্পত্যে সুখটাই গুরুত্বপূর্ণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে বিতর্ক, নায়কের পাশে রাখি

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

গরমে স্বস্তির চুমুক, ঘরেই বানিয়ে ফেলুন সুস্বাদু ম্যাঙ্গো Tea

ফের উত্তপ্ত নানুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি, মৃত ১

নাবালিকাকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জসিমউদ্দিন