আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কোচের পদ থেকে সঞ্জয় বাঙ্গারকে ছাঁটাই করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: আইপিএল দলগুলির কোচ ছাঁটাইয়ের পালা চলছে। কয়েকদিন আগেই কোচের পদ থেকে জাস্টিন ল্যাঙ্গারকে ছেঁটে ফেলেছিল লখনউ সুপার জায়ান্টস। আর এবার কোচের পদ থেকে সঞ্জয় বাঙ্গারকে সরিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। সেই সঙ্গে বরখাস্ত করা হয়েছে ডিরেক্টর অফ ক্রিকেট মাইক হেসনও। নতুন কোচ হিসেবে কারও নাম ঘোষণা করেনি আরসিবি কর্তৃপক্ষ।

আইপিএলের শুরু থেকেই হইচই ফেলে দিয়েছে আরসিবি। কিন্তু ১৬ বার প্রতিযোগিতা হয়ে যাওয়া সত্বেও একবারও ট্রফি জিততে পারেনি। চলতি বছরে তো প্লে-অফেই উঠতে পারেননি বিরাট কোহলি-ফাপ ডুপ্লেসিরা। আগামী বছর যাতে ফের ট্রফি জেতার স্বপ্নভঙ্গ না হয় তার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছেন আরসিবি কর্তারা। বিরাটদের জন্য নতুন কোচ আনার সিদ্ধান্ত নিয়েছেন। সূত্রের খবর, বেশ কয়েকজন বিদেশি কোচের সঙ্গেও কথাবার্তা চালাচ্ছেন তাঁরা। নতুন কোচ এসেই আগামী বছরের দল বেছে নিন, এমনটাই চাইছেন আরসিবি’র কর্তারা। জিম্বাবুয়ের প্রাক্তন খেলোয়াড় অ্যান্ডি ফ্লাওয়ার পরবর্তী কোচ হওয়ার দৌড়ে এগিয়ে বলে জানা গিয়েছে।

প্রাক্তন জাতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার এক সময় ভারতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন। ফলে আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে দারুণ সম্পর্ক। ফর্ম হারা বিরাটকে ব্যক্তিগত ভাবে অনুশীলনও করিয়েছিলেন তিনি। এমনকি ফর্ম ফিরে পেতে আইপিএলের অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে বিরাটকে নাকি পরামর্শও দিয়েছিলেন তিনি। সেই সঞ্জয় বাঙ্গারকে আরসিবি’র কোচের পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

রাজস্থানের বিরুদ্ধে জয়কে কাদের উদ্দেশ্যে উৎসর্গ করলেন অক্ষর পটেল? শুনলে চমকে যাবেন

অরেঞ্জ ক্যাপ জিতলেন কে এল রাহুল, ‘স্ট্রাইক রেট’ নিয়ে অজিত আগরকারকে কড়া বার্তা

কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

বিধ্বংসী ব্যাটিং রিয়ান-ডোনোভানের, দিল্লিকে ২২৬ রানের লক্ষ্য দিল রাজস্থান

আইপিএল থেকে ফিরেই দুঃসংবাদ, গুরুতর চোটে এক মাস মাঠের বাইরে মিচেল

শুভমন আউট হতেই বল নিয়ে যা করলেন বিরাট, তাজ্জব দর্শকরা, রইল ভিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ