সিপিএম আমলে ১০০ টা উইকেট পড়েছিল : অর্জুন সিং

Share:

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: নির্বাচনের আগে এবং পরে যে পরপর মৃত্যুর ঘটনা ঘটছে তা একপ্রকার অঘটন। এই ধরনের অঘটন রুখতে সব রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক করা উচিত। তবে প্রাণহানি রক্তে এবং সংঘর্ষ থামাতে শাসকদলের পাশাপাশি বিরোধী দলকেও উদ্যোগ নিতে হবে। রবিবার ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং(Arjun Singh) পঞ্চায়েত নির্বাচনের পর সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে এই মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলায় বোমা সস্তায় পাওয়া যায় । বিস্ফোরক দাবি অর্জুন সিংয়ের।
বাংলায় সবচেয়ে সস্তায় বোমা পাওয়া যায়। ভারতবর্ষের আর কোথাও এত সস্তায় বোমা পাওয়া যায় না। রবিবার এমনই বিস্ফোরক দাবি করলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। সাংসদের যুক্তি, দেশের অন্যান্য জায়গায় অপরাধীরা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহার করে থাকে। কিন্তু বাংলায় বোমার মশলা যেহেতু সস্তা,তাই বাংলায় সস্তায় বোমা পাওয়া যায়। তবে সমস্ত রাজনৈতিক দলগুলোকে একত্রে বসে রাজনৈতিক হিংসা বন্ধে স্বচ্ছ বার্তা দেওয়া উচিত।

বিগত বাম সরকারকে(Left Goverment) নিশানা করে সাংসদ বলেন, সিপিএম আমলে ১০০ টা উইকেট পড়েছিল। তাঁর জন্মের আগে বাড়ির সামনে তাঁর বাবার ওপর সিপিএম বোমা মেরেছিল। বাংলায় বোমা-পিস্তলের রাজনীতি বহু প্রাচীন। সাংসদ অর্জুন সিং দাবি করেন, পুলিশ প্রচুর পরিমাণে বোমা উদ্ধার করেছে। কিন্তু মনে রাখতে হবে পশ্চিমবঙ্গে যে পরিমাণ জনসংখ্যা তার তুলনায় পুলিশের সংখ্যা অনেক কম।

ত্বিশা শর্মার রহস্য মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল সুপ্রিম কোর্ট, সোমবারে শুনানি

ব্যাট হাতে জ্বলে উঠলেন শ্রেয়স, লখনউকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল পঞ্জাব কিংস

কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তোলাবাজির অভিযোগে গ্রেফতার

মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়া পাক সেনাপ্রধানকে কড়া কথা শোনালেন ইরানের স্পিকার

প্লে-অফের দৌড়ের লড়াইয়ে থাকতে পঞ্জাবের চাই ১৯৭ রান

রবিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, কী কী করা যাবে না…

কত শূন্যপদ? সরকারি দফতরগুলোর কাছে ৩ জুনের মধ্যে রিপোর্ট তলব নবান্নের

প্রখর তাপপ্রবাহে শান্তিপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে জলছত্র, দেওয়া হচ্ছে তরমুজ ও জল

মোদিকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

ঘরে বসে প্রতি মাসে ঢুকবে ১০ হাজার টাকা, Post Office-এর এই স্কিম সম্পর্কে জানেন?

গারুলিয়া পুরসভার ১১ জন কাউন্সিলরের গণ ইস্তফা, বাকি ১০ জন দিতে পারেন সোমবার

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন তিন বাংলাদেশি যুবক