কনসার্টে গাইতে গাইতে স্টেজ থেকে ধপাস, ভিডিও ভাইরাল হতেই কী প্রতিক্রিয়া বাদশার

বাদশার মতো দেখতে একজন লাইভ কনসার্টে স্টেজে গাইতে গাইতেই পাশে একটি ডোবায় পড়ে গিয়েছে। এবং চরম আহত হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটিদের নিয়ে চর্চার শেষ নেই। বর্তমানে সোশ্যাল মিডিয়ার দাপট এতটাই বেড়েছে যে, যে কাউকেই তারকার তকমা দিয়ে দিচ্ছে নেটমাধ্যম। এবার এমনই একটি বলিউডের জনপ্রিয় গায়ক-র‌্যাপার বাদশার সঙ্গে। দিন কয়েক ধরেই চর্চার কেন্দ্র বিন্দুতে রয়েছেন বাদশা। হানি সিং-এর বিষয়ে তাঁর বিস্ফোরক মন্তব্য ইতিমধ্যেই নেটপাড়াকে কব্জা করে রেখেছে। এর মধ্যেই গতকাল ভাইরাল হওয়া বাদশার একটি ভিডিও নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। ভিডিওতে দেখা গিয়েছে, বাদশার মতো দেখতে একজন লাইভ কনসার্টে স্টেজে গাইতে গাইতেই পাশে একটি ডোবায় পড়ে গিয়েছে। এবং চরম আহত হয়েছেন।

ভিডিওটি নেটপাড়ায় ভাইরাল হতেই ভক্তরা ধরে নেন তিনি বাদশা। এবার ভক্তদের এই ধারণা গায়ক নিজেই পরিষ্কার করলেন। ভারতীয় সঙ্গীত শিল্পে একজন বিশেষ নাম বাদশার। তাঁর আকর্ষণীয় সুর, চতুর শব্দপ্লে এবং উদ্যমী অভিনয়, সবটাই শ্রোতাদের মোহিত করে। ইতিমধ্যেই তাঁর ঝুলিতে রয়েছে অসংখ্য চার্ট-টপিং হিট, গোটা বিশ্বজুড়ে বিশাল ভক্ত তাঁকে অনুসরণ করে। সম্প্রতি, গায়ক ভাইরাল ক্লিপটির প্রতিক্রিয়া জানিয়ে দাবি করেছেন যে,”ভাই, আমি একদম ঠিক আছি, আমি কোনও স্টেজ থেকে পড়ে যাইনি। আমি নিরাপদ। আমার হাত পা সব ঠিক আছে। ভিডিওটিতে যাঁকে দেখে আমার কথা ভাবছেন আমি সেই ব্যক্তি নই।”

ইন্টারনেটে ভাইরাল হওয়া ৪ সেকেন্ডের ক্লিপটিতে দেখা যাচ্ছে, একজন গায়ক যিনি হুবহু বাদশার মতো দেখতে, কালো শর্টস, একটি কালো টি-শার্ট এবং সাদা স্নিকার্স পরে গাইতে গাইতে স্টেজ থেকে পড়ে গেলেন। পেছনে দাঁড়িয়ে থাকা তাঁর দল তৎক্ষণাৎ তাঁকে সাহায্য করতে এলে তিনিও পড়ে যান। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, “ধ্যান সে বাদশা ভাই।” বাদশার মঞ্চ থেকে পড়ে যাওয়া নিয়ে অনেক ভক্ত রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছিলেন। কাজের ফ্রন্টে, বাদশা ডিজে ওয়াল বাবু, কালা চশমা, লেটস নাচো এবং পাগলের মতো চার্টবাস্টার গানের জন্য পরিচিত। সম্প্রতি বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজের সঙ্গে’ তাঁর সাব গজাব’ মুক্তি পেয়েছে।

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…

বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম, ৭২ দিনে মৃত্যু ৫৫৫ শিশুর

6000mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে সহ বাজারে হাজির HMD Vibe2  5G স্মার্টফোন

নতুন বাইক কিনবেন? ১ জুনের আগে সিদ্ধান্ত নিন, নইলে গ্যাঁট থেকে বাড়তি কড়ি খসবে

লালবাজারে মুখ্যমন্ত্রী, শহরের আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পাক অধিকৃত কাশ্মীরে কবর দেওয়া হল পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজাকে

বার্নপুরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ সিপিএম কার্যালয়

অন্ডালে নির্জনস্থানে নাবালিকাকে ধর্ষণের অপরাধে গ্রেফতার ২যুবক