সল্টলেকে বিকাশ ভবনের গেটে চাকরিপ্রার্থীদের আচমকা বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি, সল্টলেক: আচমকা বিকাশ ভবনের গেটের সামনে বিক্ষোভ। বিক্ষোভ এস এল এস টি নবম থেকে দ্বাদশ শ্রেণীর চাকরি প্রার্থীদের। পরে পুলিশ এসে তাঁদের সরিয়ে দেয়।আইনি জটিলতা কাটিয়ে সুপার নিউমেরারি পোস্ট – এ মেধা তালিকার সকলের নিয়োগ প্রদান এর দাবি জানিয়ে এস এল এস টি নবম থেকে দ্বাদশ চাকরি প্রার্থীদের বিকাশ ভবনের(Bikas Bhavan) গেটের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি ছিল। এরপরে পুলিশ এসে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়। এরপর তিনজনের একটি প্রতিনিধি দল বিকাশ ভবনে ডেপুটেশন জমা দিতে যায়। বিকাশ ভবনের সামনে প্রচুর পুলিশ মোতায়ন রাখা হয়।

আন্দোলনকারীদের দাবি,তারা এস এল এস টি নবম থেকে দ্বাদশ চাকরিপ্রার্থী। গত ৮৫০ দিনেরও বেশি গান্ধী মূর্তির পাদদেশে ধর্না অবস্থান চালিয়ে যাচ্ছেন তারা। সরকার বারে বারে তাদের প্রতিশ্রুতি দিচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সাথে বৈঠক করেছে। শিক্ষামন্ত্রী ও বৈঠক করেছে। বারে বারে তাদের প্রতিশ্রুতি দিচ্ছে। প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতির নামে প্রতারণা চলছে বলে অভিযোগ।সরকার সদিচ্ছা দেখিয়ে সুপ্রিম কোর্টের(Supreme Court) আইনি জটিলতা কাটিয়ে সুপার নিউমেরারি পোস্ট নিয়োগের জন্য যে ছাড়পত্র সেটা তারা করাচ্ছে না সদিচ্ছা দেখাচ্ছেন না।

আজকে আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রী(Education Minister) সাথে দেখা করতে এসেছে যে সুপার নিউমেরারি পোস্টে দ্রুত আইনি জটিলতা কাটিয়ে সুপ্রিমকোর্ট থেকে ছাড়পত্র এনে তাদের এই পোস্টে নিয়োগ দিন। এই দাবি নিয়ে তাদের আজকের এই বিক্ষোভ। তবে বিক্ষোভকে ঘিরে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নি।

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল