দাবানলে পুড়ছে গ্রিস, প্রাণ বাঁচাতে ঘর ছাড়া বহু মানুষ

আগুনের গ্রাস থেকে নিজেদের প্রাণ বাঁচাতে ইতিমধ্যে ঘর ছেড়েছেন বহু মানুষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিসের (Greece) রাজধানী এথেন্সের বিস্তীর্ণ এলাকা। সোমবার থেকে শুরু হওয়া এই দাবানল যত সময় বাড়ছে তত ছড়িয়ে পড়ছে আরও নতুন নতুন এলাকায়। আগুনের গ্রাস থেকে নিজেদের প্রাণ বাঁচাতে ইতিমধ্যে ঘর ছেড়েছেন বহু মানুষ।

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, এথেন্সের পশ্চিমে উপকূলীয় শহর লুট্রাকিতে দাবানল একটি শিবিরের কাছে চলে আসায় সেখান থেকে ১২০০ শিশুকে সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। গ্রিক ফায়ার সার্ভিসের এক আধিকারিক জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এথেন্সের খুব কাছের গ্রাম কুভারাসে দাবানল শুরু হয়েছে। প্রবল বেগের বাতাসের কারণে তা দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। মূলত ভূমধ্যসাগরীয় তাপপ্রবাহের কারণে এই দাবানল তৈরি হয়েছে।

স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, আগুনের বয়াল গ্রাসের মধ্যে পড়ে অন্তত পাঁচটি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন ছড়িয়ে পড়ার কারণে বিস্তীর্ণ এলাকাজুড়ে অন্তত ১০০ জনেরও বেশি নাগরিককে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে পুলিশের উদ্যোগে। উল্লেখ্য ২০১৮ সালে এথেন্সের পূর্বাঞ্চলীয় সমুদ্রতীরবর্তী মাটি নামক গ্রামে একটি দাবানলের ঘটনায় ১০১ জনের মৃত্যু হয়েছিল।

গুজরাতের গির অভয়ারণ্যে মৃত্যু ছয় সিংহের, পর্যবেক্ষণে আরও ১৭

ট্রাম্পের ছবি-সহ ২৫০ ডলারের নোট চালুতে রাজি না হওয়ায় অপসারিত আধিকারিক

কুরবানির মাংস কাটছেন ঢাকাই নায়িকা অপু বিশ্বাস, ভিডিও ভাইরাল

২০ বছরে প্রথম, ভারতীয় আমের উপরে নিষেধাজ্ঞা জাপানের

ক্যান্সারের মতো মারণ রোগের সফল চিকিৎসা পুরুলিয়ায় গভর্মেন্ট মেডিক্যাল কলেজে

কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে সাসপেন্স, দিল্লিতে সিদ্দারামাইয়া-ডি কে শিবকুমার

বিশ্বাস পরিবারে ভাঙন! ডিভোর্সের পথে স্বরূপ ও তৃণমূল কাউন্সিলর জুঁই

পদত্যাগ করলেন ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান সহ ৮ কাউন্সিলর

পশ্চিমবঙ্গ থেকে পুশব্যাক রুখতে গ্রামবাসীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে বিজিবি!

বাংলায় নতুন বিধায়কদের ১৭৬ জনই ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

‘অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় ফিরে গেলে কোনও মামলা হবে না’, বার্তা অমিত শাহের

বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়াই কাল, দামোদরের জলে তলিয়ে গেল নাবালক

কাজে দেবে না ছাতাও, কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী