মানসিক অবসাদ কাটিয়ে অবশেষে অভিনয়ে ফিরছেন অবাঙালি অভিনেত্রী নেহা

ছোটছিলাম আমি। কিছু কথা শুনে আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দিলাম। কেন ছাড়লাম সেটা নিজেও ঠিকভাবে ব্যাখা করতে পারব না।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা টেলিভিশনের অন্যতম সুন্দরী অভিনেত্রী নেহা আমানদীপ। পঞ্জাবি হয়েও নিজের সৌন্দর্য এবং অভিনয়ের মাধ্যমে বাংলা ইন্ডাস্ট্রিতে বেশ রাজত্ব কায়েম করেছিলেন অভিনেত্রী। কিন্তু টেলিভিশনের পর্দা থেকে গত ৩ বছর ধরে গায়েব। সোশ্যাল মিডিয়াতেও নেই। জি বাংলা-র ‘স্ত্রী’ ধারাবাহিক দিয়েই বাংলা টেলিভিশনে আত্মপ্রকাশ তাঁর। এরপর সান বাংলার কনে বউ (Kone Bou) সিরিয়ালে শেষ দেখা গিয়েছিল নেহাকে। শোনা যাচ্ছে, প্রায় ৩ বছর অবসাদ কাটিয়ে অবশেষে কামব্যাক করতে চলেছেন নেহা। মাস দুয়েক আগেই জানা গিয়েছিল জি বাংলায় ব্লুজ প্রোডাকশনের আসন্ন সিরিয়ালে থাকছেন তিনি। কিন্তু সেই প্রজেক্টের কাজ আটকে যাওয়ায় আপাতত স্টার জলসার আসন্ন মেগায় নায়িকা হয়ে ফিরছেন নেহা আমানদীপ ( Neha Amandeep)।

স্বাভাবিকভাবেই অভিনেত্রীকে টেলিপর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরা। এই ব্যাপারে নেহার কী বললেন? এক্ষুনি কোনও মন্তব্য করবেন না বলে জানিয়েছেন অভিনেত্রী। তবে খুব শীঘ্রই টেলিভিশনের পর্দায় ফিরবেন বলে নিশ্চিত করেছেন অভিনেত্রী। সূত্রের খবর, স্টার জলসায় স্নেহাশিস চক্রবর্তীর ব্লুজের আসন্ন মেগাতেই থাকবে নেহা। এই সিরিয়ালে নেহার বিপরীতে থাকবেন রোহন ভট্টাচার্য।

গত বছরের শেষে দিদি নম্বর ১-এর মঞ্চে এসে অভিনয় থেকে সরে দাঁড়ানোর বিষয়ে অভিনেত্রী জানিয়েছিলেন- ‘ছোটছিলাম আমি। কিছু কথা শুনে আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দিলাম। কেন ছাড়লাম সেটা নিজেও ঠিকভাবে ব্যাখা করতে পারব না। আমার মনে হত আমার মাথার মধ্যে কোনও তৃতীয় ব্যক্তি কথা বলছে। সে বলত, তুমি এই পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ। তোমাকে বিচ্ছিরি দেখতে, তোমাকে কেউ আপন করে নেবে না। তোমার মরে যাওয়া উচিত… আমার এই সব মনে হত। আমি ভয় পেতাম লোকজনের সঙ্গে কথা বলতে। আমি রুমের বাইরে বার হতে পারতাম না। কাজের ব্যাপারে কেউ ফোন করলে ফোন ধরতাম না… ডিপ্রেশন শব্দটা সেই বুঝতে পারে যে সেটার মধ্যে দিয়ে যায়। মানে তুমি নিঃশ্বাস নিচ্ছো, কিন্তু তুমি বেঁচে নেই’।

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা