ম্যানচেস্টারে প্রথম দিন ইংলিশ বোলারদের দাপট, অস্ট্রেলিয়ার রান ৮/২৯৯

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: ম্যানচেস্টার টেস্টের প্রথম দিনে ম্যাচের রাশ কার্যত নিজেদের হাতে রাখলেন বেন স্টোকসরা। ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রডদের দাপটে কার্যত কোণঠাসা প্যাট কামিন্সের দল। মিচেল মার্শ, মার্নুস লাবুশানেরা অর্ধ শতরান পেয়েছেন বটে কিন্তু তা অস্ট্রেলিয়াকে তেমন স্বস্তিও দিতে পারেনি। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার রান আট উইকেটে ২৯৯। ক্রিজে রয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। বৃহস্পতিবার দলকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারেন তাই দেখার।

বুধবার ওল্ড ট্র্যাফোর্ডে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে অজি ওপেনার উসমান খাওয়াজা (৩)ফিরিয়ে প্রথম ধাক্কা দেন স্টুয়ার্ট ব্রড। এর পরে ডেভিড ওয়ার্নার ও মার্নুস লাবুশানে জুটি বেঁধে ব্রড-অ্যান্ডারসনদের আক্রমণ সামাল দেন। তৃতীয় টেস্টে চূড়ান্ত ব্যর্থ ওয়ার্নার (৩২) ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন বলে যখন আশা করা হচ্ছিল, তখনই ক্রিস ওকসের বলে খোঁচা দিয়ে সাজঘরে ফেরেন। স্টিভ স্মিথকে সঙ্গী করে দলের রান মেশিন সচল রাখার চেষ্টা চালান লাবুশানে। আগ্রাসী হতে গিয়ে মার্ক উডের বলে লেগ বিফোর উইকেট হয়ে ফেরেন স্টিভ (৪১)। অর্ধশতরান করার পরে ফিরে যান লাবুশানে (৫১)। খানিকবাদে ফেরেন ট্র্যাভিস হেড (৪৮)।

দলে ফিরে আসা ক্যামেরন গ্রিন এদিন ফের নিরাশ করলেন। ২৯ বলে মাত্র ১৬ রান করে ক্রিস ওকসের বলে সাজঘরে ফেরেন। মিচেল মার্শ তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে শতরান পেয়েছিলেন। এদিনও ভালই খেলছিলেন। কিন্তু অর্ধশতরানের পরে মনোসংযোগে ব্যাঘাতের কারণে ফিরে গেলেন। মার্শকেও ফিরিয়েছেন ওকস। অজি উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারে দলের প্রয়োজনে কোনও দিনই ব্যাটপ হাতে জ্বলতে পারেননি। এদিনও ব্যর্থ হলেন। ওকসের বলে জনি বেয়ারস-টোর হাতে ক্যাচ দিয়ে মাত্র ২০ রানে ফিরলেন। ইংল্যান্ডের পক্ষে ক্রিস ওকস ৫২ রানে চার উইকেট নিয়েছেন। স্টুয়ার্ট ব্রড ৬৮ রান খরচ করে দুই উইকেট নিয়েছেন। এদিন আবশ্য ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন ইংল্যান্ডের দ্রুতগতির বোলার।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর