নারায়ণপুরে ভর সন্ধ্যায় প্যারোলে মুক্ত আসামিকে গুলি করে খতম

Share:

নিজস্ব প্রতিনিধি,নারায়ণপুর: ভর সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার বিধাননগর কমিশনারের অন্তর্গত এয়ারপোর্ট সংলগ্ন নারায়ণপুর ফায়ার স্টেশনের (Narayanpur Fire Station)সামনে চললো একাধিক গুলি। গুলিতে দেবজ্যোতি ঘোষ(Debyojoti Ghosh) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। ঘটনাস্থলে রাতেই বিধান নগর পুলিশ তদন্ত করতে যায়।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণপুরের ফায়ার স্টেশনের সামনে একাধিক গুলি চলার ঘটনা ঘটে। সূত্রের খবর, একাধিক বাইকে করে এসে গুলি চালায় দুষ্কৃতীরা। অপর একটি গাড়িতে থাকা দেবজ্যোতি ঘোষকে লক্ষ্য কয়েক রাউন্ড গুলি করে তারা। একাধিক গুলির আঘাত রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে, দেবজ্যোতি ঘোষ সাজাপ্রাপ্ত আসামী।

প্যারোলে মুক্তি পেয়ে ফিরছিলেন তিনি। নিয়ম মত প্রতিদিন তাকে নারায়নপুর থানায় হাজিরা দিতে হত। বৃহস্পতিবার সন্ধ্যাতে নারায়ণপুর থানায় (Narayanpur P.S.)হাজিরা দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। ঘটনাস্থলে বিধান নগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা গিয়ে একাধিক ব্যবহৃত গুলির খোল উদ্ধার করে। গাড়ির মধ্যে পড়ে থাকতে দেখা গিয়েছে একটি গুলি।

যদিও বাড়ির লোকের দাবি, ওষুধ কিনে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা গুলি করে তাকে। পুলিশের অনুমান বদলা নিতেই এই খুন। ভর সন্ধ্যায় দুষ্কৃতীরা যেভাবে গুলি ছুড়ে ওই ব্যক্তিকে খুন করে ,তাতে পেশাদারী খুনিরা ছিল বলেই মনে করছে পুলিশ।

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল