দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাদেশের বিরুদ্ধে অভব্য আচরণ, হরমনপ্রীতকে লঘু শাস্তি আইসিসি’র

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে শিষ্টাচারের সব সীমারেখা লঙ্ঘন করেও পার পেয়ে গেলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কাউর। গুরু পাবে তাঁকে লঘু দণ্ড দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক  সংস্থা আইসিসি। রবিবার আইসিসি’র পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার বাংলাদেশের বিরুদ্ধে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসভ্য আচরণের জন্য ভারতীয় দলের অধিনায়ককে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে ৩ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাঁকে। আগামী ২৪ মাসের মধ্যে যদি ফের অভব্য আচরণ করেন এবং আর একটি ডিমেরিট পয়েন্ট পান তাহলে একটি টেস্ট ম্যাচ  কিংবা দু’টি সীমিত ওভারের ম্যাচে নির্বাসিত হবেন। ভারত অধিনায়ক।

গতকাল শনিবার তৃতীয় একদিনের ম্যাচে ভারত অধিনায়ক হরমনপ্রীত কাউর সব শালীনতার সীমা ডিঙিয়েছেন। প্রথমে আউটের সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময়ে ব্যাট দিয়ে স্ট্যাম্প ভেঙেছেন। এমনকী আম্পায়ার তানভীর আহমেদকে লক্ষ্য করে অশালীন মন্তব্যও করেছেন। এমনকী দর্শকরাও বাদ যাননি। গ্যালারির দিকে আঙুল তুলে অশালীন অঙ্গভঙ্গি করেছেন। এখানেই শেষ নয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে ব্যঙ্গ করে মঞ্চে আম্পায়ারদের ডেকে নিতে বলেন।

ভারত অধিনায়কের অশালীন আচরণে ক্ষুব্ধ বিসিবি কর্তারা। তাঁরা মনে করছেন, এদিন যে অপরাধ করেছেন হরমনপ্রীত তা লেভেল-৪ অফেন্সের সমতুল্য। ফলে বেশ কয়েকটি ম্যাচে নিষিদ-ধ করা উচিত। ঢাকার মাটিতে দাঁড়িয়ে দেশকে অপমান করার বিষয়টি সহজে মানতে পারছেন না বিসিবির মহিলা শাখার  চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি রাখঢাক না রেখে বলেছিলেন, ‘আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটে এ ধরণের প্রশ্ন কেউ তোলেনি। তোলার কোনও সুযোগও পায়নি। আমরা বিসিসিআই কিংবা আইসিসির সঙ্গে কথা বলব। আমরা প্রথমে দেখব, ম্যাচ রেফারি কি রিপোর্ট দেন। ম্যাচ রেফারির রিপোর্ট দেখার পরে প্রয়োজনীয পদক্ষেপ নেব।’

Published by:

Share Link:

More Releted News:

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

পিরিয়ড ট্যাবু নাকি স্বাভাবিক বিষয়, খোলাখুলি জেমিমা রদ্রিগেজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ