চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্যে আরও ১০ দিন থাকবে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভোটের(Panchayat Election) ফল ঘোষণার পরেও ১০ দিন কেন্দ্রীয় বাহিনীকে(Central Para Military Force) রাজ্যে থাকার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। আদালত জানিয়েছিল, ভোটের ফল জানার পরে নির্বাচিত জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের নিরাপত্তা যাতে সুনিশ্চিত করা যায়, সেই কারণেই এই নির্দেশ। কিন্তু ভোটের ফল প্রকাশের পরেও রাজ্যের নানা প্রান্ত থেকে অশান্তি এবং হিংসার খবর আসতে থাকে। এই পরিস্থিতিতে ১০ দিন পর কেন্দ্রীয় বাহিনী চলে গেলে সন্ত্রাস আরও বৃদ্ধি পেতে পারে বলে আদালতে আবেদন করেছিলেন আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। সেই মামলাই এদিন শুনানির জন্য ওঠে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। সেখানেই আদালত রায় দেয়, রাজ্যে আরও ১০ দিন কেন্দ্রীয় বাহিনী থাকবে। সেই সঙ্গে যারা এখনও ঘরছাড়া হয়ে আছেন তাঁদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করবে পুলিশ।

আরও পড়ুন ‘সব মামলার শুনানি স্থগিত করে দিতে বাধ্য হব’, ধমক প্রধান বিচারপতির

এদিন আদালত শুনানি চলাকালে কেন্দ্রের আইনজীবীর কাছে জানতা চায়, ‘ভোটের ফল প্রকাশের পরে প্রথম ১০ দিনের জন্য কেন্দ্রীয় বাহিনী রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। আরও রাখতে হলে কেন্দ্রের মতামত নিতে হবে। কেন্দ্র কী ভাবছে?’ তার উত্তরে কেন্দ্র সরকারের আইনজীবী জানান, কেন্দ্র আরও ১০ দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার সিদ্ধান্তে কোনও হস্তক্ষেপ করতে চায় না। আদালত যেন পরিস্থিতি বিচার করে রায় দেয়। সেই সময় প্রিয়াঙ্কা নিজে জানান যে, এই মামলা দায়ের করার পরে নতুন করে আরও অতিরিক্ত হলফনামা জমা পড়েছে। আরও ৪০০ অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। এ ছাড়া, দুই মহিলাকে তিনি আদালতে নিয়েও এসেছিলেন যাঁরা পঞ্চায়েতে প্রার্থী হওয়ায় শারীরিক ভাবে নিগ্রহের শিকার হয়েছেন বলে অভিযোগ। এ প্রসঙ্গে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল(এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, সব অভিযোগ নেওয়া হয়েছে। এফআইআর করা হয়েছে। আবার কেন্দ্রের অতিরিক্ত সলিসিটির জেনারেল(এএসজি) অশোককুমার চক্রবর্তী জানান, তাদের কাছে ২১৫টি অভিযোগ জমা পড়েছে। সবগুলিই রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তারা নোডাল অফিসারকে স্পর্শকাতর বুথের তালিকা জমা দেয়নি বলে অভিযোগ।

আরও পড়ুন অভিষেকের ‘বাড়ি ঘেরাও’ কর্মসূচী নিয়ে হাইকোর্টে ধাক্কা শুভেন্দুর

এরপরেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, ‘মানুষকে হত্যা করা হচ্ছে। এটা গুরুতর অভিযোগ। এ বিষয়ে কিছু করা প্রয়োজন। আগামী বৃহস্পতিবারের মধ্যে সমস্ত অতিরিক্ত হলফনামা জমা দিতে হবে। কমিশনের তথ্য অনুযায়ী, ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন হয়েছে। কিন্তু তা নিয়ে এখনই কোনও নির্দেশ দিচ্ছে না আদালত। সমস্ত অভিযোগ এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পরবর্তী নির্দেশ দেওয়া হবে। যে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে, তাঁদের নিরাপদে বাড়ি ফেরাতে হবে আর সেই কাজ করতে হবে স্থানীয় থানাকেই। সেই সঙ্গে পুলিশ সুপারের তদারকিতে অভিযোগগুলির তদন্ত করতে হবে। এই ১০ দিনে কোথাও কোনও অশান্তি হলে সেখানে কেন্দ্রীয় বাহিনী পাঠাতে হবে।’

Published by:

Share Link:

More Releted News:

নৈহাটিতে প্রচারে গিয়ে ক্ষোভের মুখে বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়

আজ রাত থেকেই আকাশে উড়বে ড্রোন, ৭২ ঘণ্টা আগেই বর্ডার সিলের নির্দেশ

ফের খড়্গপুর IIT-তে পড়ুয়ার রহস্যমৃত্যু! তদন্তে পুলিশ

বেতন-বিতর্কে দীপ্সিতা, ‘মিথ্যাচারিণী’ বলে কটাক্ষ পৌর কর্মীদের

এবার জঙ্গলমহলে মোদি, রবিবারে চার মেগা সভা প্রধানমন্ত্রীর

ভোটার তালিকায় নাম নেই, ‘স্বেচ্ছামৃত্যু’র আবেদন পরিবারের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ