‘সীমা অতিক্রম করেছে’, হরমনপ্রীতের অসভ্য আচরণ নিয়ে সরব ডায়ানা এডুলজি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: তালিকা ক্রমশই দীর্ঘ হচ্ছে। রবিবার রাতেই বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচে হরমনপ্রীত কাউরের অভব্য আচরণ নিয়ে সরব হয়েছিলেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য মদন লাল। আর সোমবার রাতে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়কের আচরণ নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন মহিলা ক্রিকেটার তথা ‘অর্জুন’ ও ‘পদ্মশ্রী’ প্রাপক ডায়ানা এডুলজি। হরমনপ্রীতের আচরণের নিন্দা করে প্রবীণ মহিলা ক্রিকেটার বলেছেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে শালীনতার সব সীমা লঙ্ঘন করেছে ভারত অধিনায়ক।’

গত শনিবার ঢাকার মিরপুরে শের ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচে আউটের সিদ্ধান্ত মানতে না পেরে ক্রিজ ছেড়ে যাওয়ার আগে ব্যাট দিয়ে স্ট্যাম্প ভেঙ্গেছিলেন ভারতীয় মহিলা দলের অধিনাযক হরমনপ্রীত কাউর। মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময়ে আম্পায়ার তানভীর আহমেদকে লক্ষ্য করে কটূক্তি করার পাশাপাশি দর্শকদের উদ্দেশে অশালীন মন্তব্য করেছিলেন তিনি। এমনকি পুরস্কার বিতরণী মঞ্চেও শালীনতার সীমা ডিঙিয়ে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে অপমানসূচঢক কথা বলেন ভারত অধিনায়ক। আর হরমনপ্রীতের ওই আচরণ নিয়ে নিন্দার ঝড় উঠেছে।

সোমবার সর্বভারতীয় একটি সংবাদপত্রে বাংলাদেশর মাটিতে ভারত অধিনায়কের আচরণ নিয়ে বিসেষ নিবন্দ লিখেছেন প্রাকৃতন জাতীয মহিলা ক্রিকেটার ডাযানা এডুলজি। তাতে তিনি লিখেছেন, ‘আম-পায়ারের ভুল সিদ্ধান্তে আউট হওয়ার ঘটনা এই প্রথম ঘটল না। আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হলে অন্যভাবে তার প্রতিক্রিয়া জানানো যায়। কিন্তু হরমনপ্রীত যা করেছেন তা নিন্দার অযোগ্য। ওই আচরণ সত্যিই লজ্জার। সব সীমা আতিক্রম করেছে। দলের সিনিয়র ক্রিকেটার এবং অধিনায়ক যদি এমন আচরণ করেন, তাহলে জুনিয়ররা কী শিখবেন?’

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ