ভোটের টাকা পাচ্ছেন না বিজেপির প্রার্থীরা, ক্ষোভ তুঙ্গে

পঞ্চায়েত নির্বাচনে যারা বিজেপির প্রার্থী হয়েছিলেন তাঁদের অনেকেই ভোটের খরচ বাবদ পাঠানো টাকার পুরোটা না পাওয়ার অভিযোগ তুলেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত নির্বাচনে(Panchayat Election) দলের প্রার্থীদের জন্য বরাদ্দ টাকা বণ্টন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে বিজেপির অন্দরে। বিজেপি হয়ে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে যারা প্রার্থী(Candidates) হয়েছিলেন তাঁদের অনেকেরই এখন অভিযোগ, দলের রাজ্য দফতর থেকে যে টাকা প্রার্থীদের ভোটের খরচ বাবদ পাঠানো হয়েছিল, তার পুরোটা তাঁদের দেওয়া হয়নি। কোথাও অর্ধেক টাকা, কোথাও আবার নামমাত্র কিছু টাকা দিয়ে কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে। এই অভিযোগ ঘিরে বঙ্গ বিজেপির(BJP) অন্দরে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। অসন্তোষ প্রকাশ করেছেন প্রার্থীরাও। টাকা নয়ছয়ের বিষয়টি দলের রাজ্য দফতরে জানানো হলেও কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে দাবি বিক্ষুব্ধদের।  

আরও পড়ুন কামদুনি গণধর্ষণ মামলার শুনানি শেষ কলকাতা হাইকোর্টে

সূত্রের খবর, পঞ্চায়েত ভোটে লড়াই করার জন্য এবার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বিজেপির প্রার্থীদের দলের তরফে যথাক্রমে ৫ হাজার, ২৫ হাজার এবং ৮০ হাজার থেকে ১ লক্ষ টাকা করে দেওয়ার কথা ছিল। কিন্তু এখন রাজ্যের প্রতিটি জেলা থেকেই অভিযোগ আসছে যে নির্ধারিত পরিমাণ টাকা প্রার্থীরা পাননি। দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের পঞ্চায়েত সমিতির এক প্রার্থীর স্বামীর অভিযোগ, ‘ভোটের ৭দিন আগে ১৩ হাজার টাকা দেওয়া হয়েছে। এখনও বাকি ১২ হাজার টাকা। সেই টাকা আদৌ পাব কি না জানি না।’  আবার দক্ষিণ দিনাজপুর জেলার একটি জেলা পরিষদ আসনে বিজেপির প্রার্থী হওয়া এক মহিলার অভিযোগ, ‘আমার সব মিলিয়ে ১ লক্ষ ৫০ হাজার টাকা খরচ হয়েছে। নেতৃত্বের নির্দেশ মতো আমার ১ লক্ষ টাকা পাওয়ার কথা ছিল। পরে সেটা ৮০ হাজার করা হয়। কিন্তু হাতে পেয়েছি ৫০ হাজার টাকা। আর কোনও টাকা পাব না বলে জানানো হয়েছে।’

আরও পড়ুন বিধায়কের মৃত্যুতে ধূপগুড়ি হাতছাড়ার সম্ভাবনা বিজেপিতে

আবার বীরভূম জেলার একটি ব্লকের পঞ্চায়েত সমিতির আসনে বিজেপির প্রার্থী হওয়া এক যুবকের দাবি, ‘১৫ হাজার টাকা পেয়েছি। বাকি টাকা পাওয়ার জন্য জেলা নেতৃত্বের কাছে ফোন করে কোনও উত্তর পাইনি।’ এইরকম হাজারো অভিযোগ শোনা যাচ্ছে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত। দলের আদি নেতারাও মানছেন, এভাবে টাকা নয়ছয়ের ঘটনা বিজেপির ভাবমূর্তি কালিমালিপ্ত করছে। অনেক গরিব প্রার্থী আছেন, যাঁদের এই টাকা দরকার ছিল। এখন তাঁরা বিপাকে পড়েছেন। তবে এইসব অভিযোগ মানতে চাইছেন না বিজেপির জেলা স্তরের নেতৃত্ব বা রাজ্যের নেতারা। বরঞ্চ তাঁদের দাবি, দলবিরোধী কিছু লোক এসব অভিযোগ তুলছে।

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের