প্রেমের টানে গাড়ি চালিয়ে চিন থেকে পাকিস্তানে হাজির তরুণী

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: স্বামী-সন্তানকে রেখে ফেসবুক প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে রাজস্থান থেকে পাকিস্তানে ছুটে এসেছিলেন ভারতীয় গৃহবধূ অঞ্জু। আর এবার সমাজমাধ্যমের বন্ধুকে একবার সাসামনাসামনি দেখার জন্য চিন থেকে কয়েক হাজার কিলোমিটার গাড়ি চালিয়ে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে হাজির হলেন একুশ বর্ষীয় তরুণী। গতকাল বুধবারই গিলগিট সীমান্ত পেরিয়ে পাকিস্তানের মাটিতে পা রাখেন গাও ফেং নামে ওই তরুণী। আর দু’জনের প্রেমের কাহিনী সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে নিমিষে।

পুলিশের এক আধিকারিক বৃহস্পতিবার জানিয়েছেন, ‘বছর তিনেক আগে স্ন্যাপচাটে আফগানিস্তান সীমান্ত লাগোয়া বাজাউর জেলার বাসিন্দা ১৮ বছরের জাভেদের সঙ্গে আলাপ হয় ২১ বছর বয়সী চিনা তরুণী গাও ফেংয়ের। ক্রমেই বন্ধুত্ব গভীর হয় দু’জনের। তার পরে একে অন্যের প্রেমে পড়েন। স্ন্যাপচাটে দীর্ঘক্ষণ ধরেই গল্পগুজব করতেন দুজনে। বুধবার আচমকাই গাড়ি চালিয়ে গিলগিট সীমান্ত পেরিয়ে পাকিস্তানের মাটিতে পৌঁছে যান গাও ফেং।’

যেহেতু বাজাউরে প্রায়শই জঙ্গি হামলা হয়, তাই কোনও ঝুঁকি না নিয়ে সীমান্ত থেকে বান্ধবীকে নিয়ে সমরবাগে নিজের মামা বাড়িতে উঠেছেন জাভেদ। লোয়ার দির জেলার পুলিশ সুপার জিয়াউদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, ‘তিন মাসের ভিসা নিয়ে পাকিস্তানে এসেছেন গাও ফেং। তাঁকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হয়েছে।’

 

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর