চার বছর পর ঘরের মাঠে ইস্টার্ন রেলকে ৫-১ গোলে হারাল ইস্টবেঙ্গল

Share:

নিজস্ব প্রতিনিধি: চার বছর পরে বৃহস্পতিবার ঘরের মাঠে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। আর ঘরের মাঠে প্রতিপক্ষ ইস্টার্ন রেলকে নিয়ে কার্যত ছেলেখেলা করল বিনো জর্জের ছেলেরা। ৫-১ গোলে জিতল লাল হলুদ। জোড়া গোল করেন আমন সিকে।  গোল পেলেন অভিষেক কুঞ্জুম, গুইতে ভানলালপেকা এবং রাজিবুল।

কলকাতা ফুটবল লিগে জুনিয়র দল নামিয়েছে লাল হলুদ শিবির। এদিন খেলোয়াড়দের মানসিকভাবে উজ্জীবিত করতে ম্যাচ শুরুর আগে ড্রেসিংরুমে হাজির হন নয়া কোচ কার্লোস কুয়াদ্রাত। খেলোয়াড়দের ভোকাল টনিক দেন। আর তাতেই উজ্জীবিত হয়ে নিজেদের উজাড় করে দিলেন দীপ সাহা-আমন-অভিষেক কুঞ্জুমরা। ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকেন। ২০ মিনিটে দীপ সাহার শট পোস্টে লেগে ফিরে আসার পরে বল রেলের জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন অভিষেক কুঞ্জুম। ৩১ মিনিটে ব্যবধান বাড়ান গুইতে। বক্সের বাইরে থেকে আলগা বল পেয়ে ভাল শটে গোল করেন মণিপুরের ফুটবলার। ৩৬ মিনিটে দলের তৃতীয় গোল করেন আমন সিকে।

প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকার সুবাদে দ্বিতীয়ার্ধের শুরু থেকে আরও আগ্রাসী হয়ে ওঠেন লাল-হলুদের জুনিয়র ফুটবলাররা। মুহুর্মুহু আক্রমণ তুলে নিয়ে যান রেলের বক্সে। কিন্তু আচমকাই গোল করে ব্যবধান কমান   ইস্টার্ন রেলের সাগর কুমার। ওই গোল ইস্টবেঙ্গল ফুটবলারদের আত্মমর্যাদায় আঘাত হানে। ফের তেড়েফুঁড়ে ওঠেন অভিষেক কুঞ্জুম-রাজিবুলরা। ৭৮ মিনিটে ফের ইস্টার্ন রেলের জালে বল গলান আমন। ম্যাচ শেষের তিন মিনিট আগে গোল কুশ ছেত্রীর নিখুঁত পাস থেকে গোল করতে ভুল করেননি রাজিবুল মিস্ত্রি।

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন