সিএফসিকে ৪-১ গোলে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা ফুটবল লিগে ফের জয়ের সরণিতে ফিরল মোহনবাগান। সবুজ মেরুন জার্সিধারীরা। শুক্রবার সিএফসিকে ৪-১ গোলে হারিয়ে সবুজ মেরুন জার্সিধারীরা। ম্যাচে জোড়া গোল করেছেন সুহেল ভাট ও ইংসন সিং। ফের দল জয়ে ফিরতে খুশি সবুজ মেরুনের সমর্থকরা। যদিও এদিন অজস্র গোলের সুযোগ নষ্ট করেছেন নাওরেম-ফারদিনরা। নাহলে স্কোর লাইন অন্যরকম হতে পারত।   

কলকাতা ফুটবল লিগে এ বছর ভালোই শুরু করেছিল মোহনবাগান। প্রথম তিন ম্যাচে টানা জয় পেয়েছিল। কিন্তু শেষ ম্যাচে সবুজ মেরুনের জয়রথ রুখে দিয়েছিল কালীঘাট মিলন সমিতি। তাই এদিন শুরু থেকেই বাড়তি সতর্ক ছিলেন মোহনবাগানের খেলোয়াড়রা। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় সবুজ মেরুন জার্সিধারীরা। একাধিক সুযোগ পেলেও সিএফসির জালে বল গড়াতে পারেনি। অবশেষে ম্যাচের ৩১ মিনিটে কাঙ্খিত গোল আসে। বক্সের বাইরে থেকে দুর্দান্ত গোল করে এগিয়ে দেন সুহেল ভাট। যদিও বেশিক্ষণ গোল ধরে রাখতে পারেনি মোহনবাগান। দুরন্ত গোলে সিএফসিকে সমতা ফেরান আকাশ মণ্ডল। ওই গোল খেয়ে আক্রমণে ঝাঁজ বাড়ায় সবুজ মেরুন জার্সিধারীরা। বিরতির আগে সুহেল ভাট ফের এগিয়ে দেন দলকে।

বিরতির পরে দ্বিতীয়ার্ধে সিএফসির উপরে আরও চাপ বাড়ায় মোহনবাগান। শুরুতেই সহজ গোলের সুযোগ নষ্ট করেন ফারদিন আলি মোল্লা। খানিক বাদে ফের সুযোগ নষ্ট করেন নাওরেম। ৬৮ মিনিটে দলকে এগিয়ে দেন পরিবর্ত হিসেবে নামা ইংসন সিং। ৭৯ মিনিটে ফের সিএফসির জালে বল গলান তরুণ খেলোয়াড়।

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন