মাত্র ১৫ দিনের ঠিকা সম্পত্তির Mutation, বড় সিদ্ধান্ত KMC’র

এখন থেকে আবেদনের ১৫ দিনের মধ্যে ঠিকা সম্পত্তির Mutation প্রক্রিয়া সম্পন্ন করবে কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ। বড় সিদ্ধান্ত KMC'র।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড় সিদ্ধান্ত নিয়ে নিল ফিরহাদ হাকিমের(Firhad Hakim) নেতৃত্বাধীন কলকাতা পুরনিগম বা Kolkata Municipal Corporation, যাকে অনেকেই KMC নামে চেনেন। তথ্য বলছে, এখন থেকে আবেদনের ১৫ দিনের মধ্যে ঠিকা সম্পত্তির Mutation প্রক্রিয়া সম্পন্ন করবে কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ। ঠিকা জমিতে Building Plan নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছে পুরনিগম কর্তৃপক্ষ। এখন থেকে Building Plan নিয়ে আবেদনের ১৫ দিন থেকে এক মাসের মধ্যে তা অনুমোদন দেওয়া হবে। ওয়াকিবহাল মহলের দাবি, এই নীতি অনুসৃত হওয়ায় কলকাতার বুকে আবাসন ও নির্মাণ শিল্পে বড়সড় জোয়ার আসবে। যা শুধু পুরনিগম বা রাজ্যের কোষাগারই ভরাবে তাই নয়, অনেক মানুষের আয়ের সুযোগও তৈরি করে দেবে। বিশেষ করে আবাসন ও নির্মাণ শিল্পের সঙ্গে জড়িত শ্রমিক থেকে ব্যবসায়ীদের।

আরও পড়ুন সংবিধান থেকে ‘INDIA’ নামটাই বাদ দিতে চান মোদির সাংসদ

শুক্রবার কলকাতা পুরনিগমের এক অনুষ্ঠানে ঠিকা জমি(Contract Land) লিজ সংক্রান্ত নথি ২জনের হাতে তুলে দেন মেয়র ফিরহাদ হাকিম। সেখানেই মেয়র জানান, ‘সচিবদের নিয়ে একটি কমিটি তৈরি করা হয়েছে। ঠিকা ভাড়াটেরা এখন থেকে ইজারা অধিকার পাওয়ার যোগ্য। কোনও প্লটে কয়েক প্রজন্ম ধরে যাঁরা ভাড়াটে হিসেবে বসবাস করছেন তাঁরা ঠিকা ইজারাদার হিসেবে চিহ্নিত হবেন।’ ঠিকা ভাড়াটেদের পশ্চিমবঙ্গ ঠিকা প্রজাস্বত্ব (অধিগ্রহণ ও নিয়ন্ত্রণ) আইন ২০১৯ অনুযায়ী এই অধিকার দেওয়া হবে বলে পুরনিগম সূত্রে জানা গিয়েছে। আগে এই ভাড়াটেদের শুধুমাত্র ভাড়াটে হিসেবে থাকার অধিকার ছিল। কিন্তু তাঁরা যেখানে বসবাস করত সেই প্লটের ওপর কোন ইজারা অধিকার ছিল না। ঠিকা ইজারাদার হিসেবে স্বীকৃতি পেলে গৃহঋণ সহ একাধিক সুবিধা তাঁরা পাবেন, যা অতীতে পাওয়া সম্ভব ছিল না। আইন সংশোধনের আগে, কোনও ঠিকা জমিতে কোনও বাড়ি বা নির্মাণ ৩ তলা বা ৯.৫ মিটারের বেশি উচ্চতার তৈরি করার নিয়ম ছিল না। এখন থেকে সেই নিয়ম আর বলবৎ থাকছে না বলেই জানা গিয়েছে। এই সিদ্ধান্ত নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন বঙ্গে বিজেপির ভরসা ধর্মই, এবার ব্লকে ব্লকে দুর্গাপুজোর আয়োজন

কলকাতা পুরনিগমের আধিকারিকদের দাবি, ঠিকা জমিতে যাঁরা বসবাস করেন, এখন থেকে আবেদনের ১৫ দিনের মধ্যে তাঁরা নিজেদের নামে Mutation করাতে পারবেন। পুরনিগমের ঠিকা কন্ট্রোলার অফিস থেকে তাঁদের Mutation Certificate ইস্যু করা হবে। ঠিকা জমি অতীতে জমিদারদের মালিকানাধীন ছিল। জমিদারি প্রথা অবলুপ্তির পর সরকার সেই জমিগুলি অধিগ্রহণ করে। প্রজারা জমিদারের মালিকাধীন জমিতে বসতি স্থাপন করেছিলেন। পরে রাজ্য সরকার তাঁদের ঠিকা ভাড়াটে হিসেবে স্বীকৃতি দেয়। পুরনিগমের অনুমোদন ছাড়াই ঠিকা প্লটের বিভিন্ন অংশে নির্মাণ করা হয়েছে বলে জানা গিয়েছে। মেয়র ফিরহাদ হাকিম এই বিষয়ে জানিয়েছেন, ‘আমরা জমিতে বাড়ি তৈরির জন্য আরও বেশি মানুষকে উদ্বুদ্ধ করতে চাই। আমাদের কাছে এসে Building Plan জমা দিলেই তা অনুমোদন পাবে। ফলে তাঁরা আরও ভালোভাবে সেখানে বসবাস করতে পারবেন।’

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি