আকাইপুর গ্রামের জয়ী সিপিআইএম প্রার্থী তৃণমূলে যোগ দিলেন

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার তৃণমূলে যোগ দিলেন সিপিআইএমের জয়ী প্রার্থী । সিপিআইএম শূন্য হলো আকাইপুর গ্রামে।প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনে আকাইপুর গ্রাম পঞ্চায়েতে ৩০টির মধ্যে ১৭ টি আসনে জয়ী হয়েছিল তৃণমূল , ১১ টি তে বিজেপি , সিপিএম একটি ও নির্দল একটিতে জয়লাভ করেছিলো ।

শনিবার দুপুরে তৃণমূলের জেলা কার্যালয়ে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাসের(Biswajit Das) হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে যোগদান করলেন আকাইপুর গ্রাম পঞ্চায়েতের মাটিহারা গ্রামের ৪২ নম্বর আসন থেকে সিপিআইএমের জয়ী প্রার্থী হাসানুর মন্ডল । এই বিষয়ে সদ্য তৃণমূলে যোগদানকারী হাসানুর মন্ডল(Hasanur Mondal) জানিয়েছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) হাতকে শক্ত করার জন্য এবং মাটিহারা গ্রামের মানুষের জন্য কাজ করার সুযোগ পেতে তিনি তৃণমূলে যোগদান করলেন ।

এই নিয়ে তৃণমূলে জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিরিখে দাঁড়িয়ে হাসানুর মন্ডল বারংবার আমাদের কাছে আবেদন করেছিল যে ও এই উন্নয়নের অংশ হতে চায়। আমরা দেখেছি ও ভালো ছেলে কাজ করবে সেই কারণেই আমরা ওকে দলে নিয়েছি । এই ঘটনায় সিপিআইএম শূন্য হল আকাইপুর গ্রাম পঞ্চায়েত ।এই বিষয়ে বনগাঁ ব্লকের সিপিআইএমের এরিয়া কমিটির সদস্য তাপস কুমার বিশ্বাস বলেন ,যাতে পঞ্চায়েতের দুর্নীতি বিরোধীরা জানতে না পারে সেই কারণে তৃণমূল বিরোধীশূন্য করছে ।

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল