Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মৃত্যুর ১০ বছর বাদে শিক্ষিকাকে ৭.৫৫ কোটি টাকা মেটানোর নোটিশ আয়কর দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: মরেও শান্তি নেই মধ্যপ্রদেশের পাতখেড়া গ্রামের সরকারি বিদ্যালয়ের শিক্ষিকা ঊষা সোনির। দীর্ঘ অসুস্থতার পরে ২০১৩ সালের ১৬ নভেম্বর না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি। অথচ তাঁর নামেই ৭ কোটি ৫৫ লক্ষ টাকা কর শোধের নোটিশ পাঠিয়েছে আয়কর দফতর। তাও আবার ২০১৭-১৮ সাল থেকে বকেয়া আয়করের জন্য। আয়কর দফতরের ওই নোটিশ পেয়ে ঊষা দেবীর পরিবারের সদস্যরা হাসবেন নাকি কাঁদবেন বুঝেই উঠতে পারছেন না। শুধু ঊষা দেবীর পরিবারই নয়, আদিবাসী অধ্যুষিত বেতুল জেলার অন্তত ৪৪টি পরিবারের কাছে আয়কর দফতরের ১ থেকে ১০ কোটি টাকা কর শোধের নোটিশ পৌঁছেছে।

গত ২৬ জুলাই আয়কর দফতরের পক্ষ থেকে আসা একটি চিঠি নিতে গিয়ে কিছুটা বিস্মিত হয়েছিলেন ঊষা দেবীর ছেলে পবন সোনি। প্রথমে ভেবেছিলেন, প্যান কার্ড বাতিল সংক্রান্ত কোনও নোটিশ হবে। কিন্তু চিঠি খুলতেই চক্ষু চড়কগাছ। কেননা মৃতা ঊষা দেবীর নামে ৭ কোটি ৫৫ লক্ষ টাকা কর মেটানোর নোটিশ ছিল ওই খামের ভিতরে। ওই নোটিশ থেকেই তিনি জানতে পারেন, তাঁর মৃতা মা ঊষা দেবী নাকি ‘ন্যাচারাল কস্টিং’ নামে একটি স্ক্র্যাপ ক্রয়-বিক্রয় সংস্থার কর্ণধার।

সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে পবন ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘মা মারা গিয়েছেন ১০ বছর আগে। অথচ তাঁর নামে বিশাল কর পরিশোধের চিঠি পাঠিয়েছে আয়কর দফতর। মায়ের প্যান কার্ড নিয়ে কেউ জালিয়াতি করে যে সংস্থা খুলেছেন, তা স্পষ্ট বোঝা যাচ্ছে। আমরা এ বিষয়ে পুলিশেও অভিযোগ দায়ের করেছি। আয়কর দফতরকেও চিঠি পাঠিয়েছে।’

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি