চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চুম্বন দৃশ্যে উষ্ণতা ছড়াচ্ছেন ধর্মেন্দ্র শাবানা

নিজস্ব প্রতিনিধিঃ জুলাই মাসে মুক্তি পাওয়া সিনেমা ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ সদ্যই বক্স অফিসে রেকর্ড সাফল্য পেয়েছে। রোমান্টিক প্রেক্ষাপটে নির্মিত ছবিটি ইতিমধ্যেই দর্শকদের মন কেড়েছে। চলচ্চিত্র নির্মাতা করণ জোহর পরিচালিত এই সিনেমায় এক অনন্য রোমান্স প্রকাশ পেয়েছে। ছবিটির একটি দৃশ্যে প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র  ও শাবানা আজমির চুম্বন দৃশ্য নজর কেড়েছে সকলের। সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়। কেন এই দৃশ্য এতটা হৃদয়গ্রাহী, খোলসা করলেন অভিনেত্রী শাবানা আজমি স্বয়ং।

নেটিজনেরা অনেকেই প্রতিক্রিয়া দিয়েছেন, শাবানা আজমিকে এই দৃশ্যে কল্পনাই করতে পারেনি। অভিনেত্রী এই দৃশ্য আবেগের সঙ্গে ফুটিয়ে তুলেছেন। চুম্বন দৃশ্যের প্রতিক্রিয়ায় স্পষ্টতই বিস্মিত শাবানা আজমি। সম্প্রতি এক সংবাদ সংস্থার কাছে তিনি জানিয়েছেন, ‘একজন অভিনেতা যার শক্তিশালী ইমেজ রয়েছে, তিনি কি রোমান্টিক ব্যক্তি হতে পারেন না?  আমি মনে করি এই দৃশ্যের চমকপ্রদতা মানুষকে অবাক করেছে এবং তারা গ্রহণ করেছে।তরুণ প্রজন্ম উপভোগ এবং উল্লাস করছে “।

এই সিনেমায় এক প্রাক্তন দম্পতির আবেগপূর্ণ পুনর্মিলনের  দৃশ্য রয়েছে।দীর্ঘদিন পর এই মিলনের সময়ই তারা চুম্বন করেন। এই প্রাক্তন দম্পতির চরিত্রেই অভিনয় করেছেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র এবং জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী শাবানা আজমি। পরিচালক করণ জোহর দুই প্রবীণ অভিনেতার মধ্যে রোম্যান্সের সংবেদনশীল দৃশ্য ফুটিয়ে তোলার জন্য দর্শকদের কাছ থেকে প্রচুর সাড়া পাচ্ছেন।

করণ জোহর পরিচালিত এই সিনেমায় প্রধান চরিত্রে আলিয়া ভাট, রণবীর সিং অভিনয় করেছেন।  এছাড়াও  ধর্মেন্দ্র, শাবানা আজমি, জয়া বচ্চন, টোটা রায় চৌধুরী, আমির বশির, চূর্ণী গাঙ্গুলী, ক্ষিতী জোগ সহ আরও অনেক বিখ্যাত তারকারা অভিনয় করেছেন। এই ছবি বক্স অফিসে প্রথম দিনেই কামাল দেখিয়েছে। রিলিজ হওয়ার প্রথম দিনেই তাঁদের ব্যবসার ঝুলিতে জুটেছে প্রায় ১১ কোটি টাকা। এরপরেও তাঁদের ব্যবসার চাকা থমকে যায়নি। বক্স অফিসে নিজেদের ক্যারিশ্মা দাপটের সঙ্গে দেখিয়ে চলেছে ‘রকি অর রানি কি প্রেম কাহানি’।

Published by:

Share Link:

More Releted News:

সকালে শুটিং, রাতে পড়াশোনা, মাধ্যমিকে কেমন ফল করল ‘কুসুম’ তনিষ্কা?

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

পাল্টে গেল সম্পর্কের সমীকরণ, আদালতে সুকেশের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি জ্যাকলিন

আচমকা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুন, হঠাৎ কী হল সুপারস্টারের?

ফ্রি-তেই দেখুন ‘ভূত বাংলা’! কোথায় ও কীভাবে দেখবেন রইল তথ্য

অপেক্ষার অবসান! রণবীর-ভিকি-আলিয়ার ‘Love and War’ মুক্তির দিনক্ষণ ঘোষণা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ