সন্ত্রাসী সংঘর্ষে নিহত তিন ভারতীয় সেনা, অভিযান অব্যহত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সন্ত্রাসী সংঘর্ষে নিহত তিন ভারতীয় সেনা জওয়ান। ভারতীয় সেনাবাহিনী দ্বারা এই খবর সুনিশ্চিত করা হয়েছে। হ্যালান বনাঞ্চলে জঙ্গি উপস্থিতির খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় এনকাউন্টার শুরু হয়। সেনা ও সন্ত্রাসী সংঘর্ষে তখনই মৃত্যু হয় তিন সেনার।

গোপন সূত্রে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান শুরু হয়।অভিযান শুরুর সঙ্গে সঙ্গেই প্রচণ্ড গুলিবর্ষণের সম্মুখীন ভারতীয় সেনাবাহিনী। এতে গুলিবিদ্ধ হয় তিন সেনা। ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে যে, ‘কুলগামের হালানের সীমান্তে সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে নির্দিষ্ট তথ্য পেয়ে, ৪ আগস্ট ২০২৩-এ নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছিল। সন্ত্রাসীদের সঙ্গে গুলির সংঘর্ষে ৩ কর্মী আহত হন এবং পরে মারা যান’।

তবে এখনও অভিযান অব্যহত রয়েছে বলে জানিয়েছে ভারতীয়  সেনাবাহিনীর ১৫ কোর।  ওই এলাকায় শক্তিশালী বাহিনী পাঠানো হয়েছে এবং তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে বলে টুইটে জানিয়েছে সেনাবাহিনীর শ্রীনগর-ভিত্তিক চিনার কর্পস।

প্রসঙ্গত,  এপ্রিল এবং মে মাসে পুঞ্চ এবং রাজৌরি জেলায় দুই পৃথক অভিযানে পাঁচজন এলিট কমান্ডো সহ ১০ জন সেনা নিহত হয়। এই এলাকা প্রায় দুই দশক ধরে সন্ত্রাসমুক্ত বলে বিবেচিত হয়েছিল।তবে ফের নতুন করে সন্ত্রাসী হানায় চিন্তার রেশ ছড়িয়েছে সীমান্তজুড়ে।

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?