Loading live market data...
Loading active stocks...
Connecting...

মেয়েদের জন্য ফের নয়া নিষেধাজ্ঞা তালিবানের  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের নয়া হুকুম জারি কাবুলিওয়ালার দেশে। আবার আফগানিস্তানের মহিলাদের ওপর নয়া ফতোয়া জারি তালিবানেদের। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ১০ বছরের বেশি বয়সী মেয়েদের স্কুল যাওয়ায় নিষেধাজ্ঞা এনেছে তালিবান।অর্থাৎ ৩ শ্রেণীর বেশি পড়াশোনা করতে পারবেনা মেয়েরা। নারী অধিকারের প্রসঙ্গে বরাবরই কার্পণ্য করেছে তালিবান। শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র-এ মহিলাদের বারংবার বাধা দেওয়ার নিদর্শন রয়েছে। এবার বয়সভিত্তিক শিক্ষাস্বাধীনতা হরণ করল তালিবানেরা।

তালিবান শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যেই স্কুল প্রধানদের জানিয়েছেন, ১০ বছরের বেশি বয়সী মেয়েদের প্রাইমারিতে পড়ার অনুমতি নেই। কোনও মহিলা শিক্ষার্থী যারা তৃতীয় শ্রেণির বেশি অধ্যয়ন করছে তাদের বাড়িতে পাঠানোর জন্যও বলে তালিবানেরা ।

২০২১ সালে আফগানিস্তান পুনরায় দখল করে তালিবান।এরপর থেকেই মহিলাদের ওপর একের পর এক খাঁড়ার ঘা নামিয়েছে তাঁরা। মহিলাদের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন নিষিদ্ধ করা হয়। সংবাদমাধ্যমে কাজ করায় বাধা দেওয়া হয়। পোশাক নিয়েও একাধিক নিয়মকানুন চালু করে তালিবানেরা।মাধ্যমিক, বিশ্ববিদ্যালয়ে মেয়েদের শিক্ষার অধিকার বন্ধের পর এবার ছোট মেয়েদের জন্য শিক্ষার দ্বারই বন্ধ করতে চলেছে তালিবান।   

রাজ্যের ৬২ আমলাকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে নেওয়া হল

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা