‘শাহের শেখানো বুলি আওড়াচ্ছেন রাজ্যপাল’: ফিরহাদ হাকিম

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘অমৃত ভারত’ প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে এবার রেলমন্ত্রীর কাছে ‘পিস ট্রেন’ চালুর আরজি জানালেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। ভোটের সময় পিস রুম আর এখন পিস ট্রেন। শুধু তাইই নয়, বাংলার হিংসা নিয়ে সরব হয়েছেন রাজ্যপাল। রাজ্যপালের এহেন আচরণ দেখে বীতশ্রদ্ধ ঘাসফুল শিবির।

রবিবার ৮২ নম্বর ওয়ার্ডে তৃণমূলের পক্ষ থেকে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানে তিনি গেরুয়া শিবিরকে তুলোধনা করেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, নন্দীগ্রামে কেমন অশান্তি হয়েছিল, তা রাজ্যপাল দেখেননি। শুধু তাইই নয়,  বাংলায় যে হিংসার কথা উনি বলেছেন, তাতে প্রাণ হারিয়েছেন রাজ্যের শাসকদলের কর্মীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওনাকে যা শিখিয়েছেন, সেই বুলিই আওড়াচ্ছেন তিনি। উনি শান্তির ট্রেন চাইছেন।আগে বিরোধীদেরকে বলুন, সাম্প্রদায়িক অশান্তি বন্ধ করতে। কটাক্ষের সুরে রাজ্যপালকে নিশানা করলেন রাজ্যের পুর ও নগরোয়ন্নন মন্ত্রী ফিরহাদ হাকিম।

এমনিতেই মুখ্যমন্ত্রী ধনকড়ের কথা স্মরণ করে, বলেছেন উনি এমন ছিলেন না। অন্যদিকে, ধনকড়ের মতো আরও কিছু পাওয়ার আশায় প্রধানমন্ত্রীকে খুশি করার চেষ্টা করছেন তিনি। সুতরাং বোসের এই মন্তব্য রাজ্য-রাজ্যপাল সংঘাতের আগুনে ঘৃতাহুতি ছাড়া আর কিছু নয় বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা