ভিন্নরূপে ধরা দিলেন জোম্যাটো’র সিইও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জোম্যাটো(zomato)-এর পোশাক পরে ও হাতে একগুচ্ছ ব্যান্ড নিয়ে হঠাৎই হাজির জোম্যাটো’র প্রতিষ্ঠাতা ও সিইও দীপিন্দর গোয়েল। অবাক নেটিজনেরা। রবিবার ফ্রেন্ডশিপ দিবস। পরে জানা যায়, কর্মচারীদের সাহায্য করতে ও দিনটি উদযাপন করতে নিজেই ফুড ডেলিভারি বয়’এ পরিণত হয়েছে। দিনটিকে তিনি সর্বকালের সেরা রবিবার হিসেবে জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার করে লিখেছেন, ” আমাদের ডেলিভারি পার্টনার, রেস্তোরাঁর অংশীদার এবং গ্রাহকদের কাছে কিছু খাবার এবং বন্ধুত্ব ব্যান্ড বিতরণ করতে যাচ্ছি। সর্বকালের সেরা রবিবার!!” ছবিতে তাঁকে দেখা যায় লাল রঙের জোম্যাটো টি-শার্ট পরে বাইকে বসে আছেন। তাঁর সঙ্গে কোম্পানির ডেলিভারি ব্যাগগুলিও রয়েছে।অপর আরেকটি ছবিতে “ফ্রেন্ডস ফরএভার” লেখা ফ্রেন্ডশিপ ব্যান্ড তাঁর হাতে রয়েছে।

ছবি শেয়ারের পরেই নেটিজনেদের তরফে মিশ্র প্রতিক্রিয়া উঠে আসে। কেউ লিখেছেন, “আমি এই মনোভাব পছন্দ করি। সমস্ত সিইও-দের এটা করা উচিত, স্যারকে সম্মান করুন”। অপর আরেকজন লিখেছেন, “বাস ভাই, ইস বাহানে ‘ফ্রেন্ডশিপ ডে চার্জ’ অ্যাড মাত করনা হামারে অর্ডার পে”।

মাঝেমধ্যেই তিনি সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত নানান ছবি শেয়ার করেন। নেটমাধ্যম ব্যবহারকারীদের অনেকের কাছেই দীপিন্দর গোয়েল প্রিয়। এই মানুষটিকেই এবার এক অন্য রূপে দেখা গেল। একেই হয়তো বলে ‘ডাউন টু আর্থ’।

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারাটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর