বুলডোজার অভিযান বন্ধের নির্দেশ দিল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হরিয়ানার নুহতে বুলডোজার অভিযান বন্ধের নির্দেশ দিল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট।ফলে গত চারদিন ধরে চলা এই ধ্বংস অভিযান সোমবার বন্ধ হল। হাইকোর্টের নির্দেশের পর জেলা প্রশাসক ধীরেন্দ্র খরগাতা বুলডোজার অভিযান স্থগিত করতে বলেন। গত চারদিনে ৩৫০টির বেশি বস্তি ও ৫০টি সিমেন্টের কাঠামো ভেঙ্গে ফেলা হয়েছে।

অবৈধ নির্মাণের বিরুদ্ধে এই অভিযান, এমনটাই জানায় প্রশাসন।হরিয়ানা সরকারের বিরোধী রাজনৈতিক দলগুলির দাবি, নির্দিষ্ট গোষ্ঠীকে লক্ষ্য করে এই অভিযান চালাচ্ছে সরকার।যাদের বাড়িঘর ধ্বংস করা হয়েছে তাঁরা অভিযোগ করেছেন, তাঁদের কোনো নোটিশ দেওয়া হয়নি। রবিবার জেলা প্রশাসক মিঃ খরগাতা বলেছিলেন, “অবৈধ নির্মাণের বিরুদ্ধে ধ্বংস অভিযান চলছে এবং এই অভিযান চালু থাকবে। কাউকে লক্ষ্য করে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমাদের উদ্দেশ্য শান্তি প্রতিষ্ঠা করা,” মিঃ খড়গাতা গতকাল বলেছেন।

বিশ্ব হিন্দু পরিষদের একটি সমাবেশ লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। এরপরেই শুরু হয় সংঘর্ষ। হরিয়ানায় গোষ্ঠী সংঘর্ষে ইতিমধ্যেই ছয়জনের প্রাণহানি ও বিপুল সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে।এখনও নুহ ও গুরুগ্রামের বেশ কিছু স্থানে পরিস্থিতি উত্তপ্ত। নুহ পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ১৫০ জনেরও বেশি লোককে গ্রেপ্তার এবং ৫৬টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে চার ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়।তবে ইন্টারনেট নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩

তৃণমূল নেতার দখল নেওয়া জমি মূল মালিককে ফিরিয়ে দিলেন বিজেপির উপপ্রধান

ইনইনস্টাগ্রামে চাহাল-মাহভাশের দূরত্ব! বিচ্ছেদের জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন আরজে

রাজ্যের ৭টি জাতীয় সড়ক কেন্দ্রের হাতে, বিজ্ঞপ্তি জারি করে মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর

মাঝ আকাশে ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় যাত্রীর, তারপর যা ঘটল…

মাতৃহারা লিয়েন্ডার পেজ,  শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

বিশ্বের প্রথম মহিলা গণিতজ্ঞকে টুকরো টুকরো করে আগুনে পুড়িয়ে দিয়েছিল ধর্মান্ধরা

কোহলি-ভেঙ্কটেশের দাপটে পঞ্জাবের সামনে বড় রানের লক্ষ্য রাখল আরসিবি

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

রবিবার সন্ধ্যার পর কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় ধেয়ে আসছে বৃষ্টি

রাত পোহালেই ডিএ ঘোষণা!‌ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক নিয়ে আশাবাদী সরকারি কর্মচারীরা

আবুধাবিতে ভয়াবহ ড্রোন হামলা, নিশানায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র