সশরীরে অফিসে হাজিরার নির্দেশ ‘জুম’ প্রতিষ্ঠানের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ করোনা মহামারিকালীন মানুষের কাজের ধরণ বদলেছে। এই সময় ‘ওয়ার্ক ফ্রম হোম’ বিষয়টিও স্বচ্ছ হয়। ভিডিও কনফারেন্স প্ল্যাটফর্ম ‘জুম’ এই সময় ব্যাপক জনপ্রিয়তা পায়। এবার জুম তাঁদের সব কর্মীকে সশরীরে হাজির হয়ে কাজের নির্দেশ দিয়েছে। সপ্তাহে অন্তত দুইদিন অফিসে এসে কাজ করার নির্দেশ জুম’এর।

সংস্থা কর্তৃপক্ষ জানিয়েছে যে, তারা বিশ্বাস করে একটি ‘কাঠামোগত হাইব্রিড পদ্ধতি’ সবচেয়ে কার্যকর। অফিসের ৮০ কিলোমিটারের মধ্যে বসবাসকারী কর্মীদের সপ্তাহে অন্তত দুই দিন সশরীরে অফিসে এসে কাজ করা উচিত। এই নতুন নীতি আগস্ট ও সেপ্টেম্বর থেকে চালু করা হবে। তবে দেশ অনুযায়ী এই নীতি পরিবর্তিত হতে পারে। স্থানভেদে দক্ষ কর্মীদের নিয়োগ প্রক্রিয়াও চলবে বলে জানিয়েছে।

গত জানুয়ারির শেষে জুম প্রায় ৮ হাজার ৪০০ কর্মী নিয়োগ করে। বেশিরভাগ কর্মীই যুক্তরাষ্ট্রে করা হয়। লন্ডনে সম্প্রতি একটি নতুন অফিসও চালু করেছে প্রতিষ্ঠানটি।২০২২ সালের সেপ্টেম্বরে জুমে মাত্র ১ শতাংশ কর্মী নিয়মিত সশরীর অফিস করতেন। ৭৫ শতাংশ কর্মী হোম অফিসের মাধ্যমে কাজ করতেন।

শুধু জুম নয় অ্যামাজন, ডিজনি-এর মত প্রতিষ্ঠানগুলিও এমপ্লয়িদের জন্য ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা কমিয়েছে।  যুক্তরাষ্ট্রের বহু প্রতিষ্ঠানে করোনাকালীন ওয়ার্ক ফ্রম হোমের ব্যাপকতা বেড়েছে। সেই তুলনায় এশিয়া , ইউরোপের দেশগুলিতে সেই জনপ্রিয়তা কম।

বরুণ বিশ্বাসের খুনের মামলায় বড় পদক্ষেপ রাজ্যের, বিচারের আশায় পরিবার ও সুটিয়া

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে