‘রামপ্রসাদ’ ধারাবাহিক থেকে রাতারাতি গায়েব মা-কালী, সিরিয়াল ছাড়লেন নাকি পায়েল?

স্টার জলসার সোশ্যাল মিডিয়া পেজেও অনেকে এই নিয়ে প্রশ্ন করেছে। কারণ, কালী ভক্ত রামাপ্রসাদে স্বয়ং কালীর না থাকায় কপালে ভাঁজ ভক্তদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগেই শুরু হয়েছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘রামপ্রসাদ’। সিরিয়ালের হাত ধরেই দীর্ঘদিন বাদে শোক কাটিয়ে ক্যামেরার সামনে ফিরে এসেছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। প্রেমিকা ঐন্দ্রিলা শর্মা মৃত্যুর পর দীর্ঘদিন ক্যামেরার আড়ালেই রেখেছিলেন অভিনেতা নিজেকে। ঠাকুর কেন্দ্রীয় ধারাবাহিকে সব্যসাচীর অভিনয় সত্যিই নস্টালজিক। তাই এই ধরণের ধারাবাহিকের উপর সব্যসাচীর ডিমান্ড একটু বেশিই থাকে। ‘রামপ্রসাদ’-এর প্রোমো আসার পরেই ভক্তদের মধ্যে দারুণ উত্তেজনা শুরু হয়েছিল। কিন্তু বাস্তবে ধারাবাহিক টিআরপি জোটাতে পারেনি। এই গতিতে ধারাবাহিক চললেও দর্শকদের একাংশের মন বেশ ভালোই জয় করে নিয়েছে ধারাবাহিক। কিন্তু অনেকদিন ধরেই ধারাবাহিক থেকে গায়েব অভিনেত্রী পায়েল দে।

যিনি এই সিরিয়ালে মা কালীর চরিত্রে অভিনয় করছেন। তাই দর্শক দের মধ্যে একপ্রকার আতঙ্ক সৃষ্টি হয়েছে, পায়ের সিরিয়াল থেকে সরে গেলে বন্ধ হয়ে যেতে পারে ‘রামপ্রসাদ’। স্টার জলসার সোশ্যাল মিডিয়া পেজেও অনেকে এই নিয়ে প্রশ্ন করেছে। কারণ, কালী ভক্ত রামাপ্রসাদে স্বয়ং কালীর না থাকায় কপালে ভাঁজ ভক্তদের। তবে এক্ষুনি সেই ভয়ের কারণ নেই। এখনই বন্ধ হবে না রামপ্রসাদ। সূত্র অনুযায়ী, আসলে এখন ধারাবাহিকে যে ট্র্যাক চলছে তাতে মাকালীর কোনও ভূমিকা নেই। তাই তাঁকে ডাকা হচ্ছে না শ্যুটে। ট্র্যাক বদলালেই ফের শ্যুটিং শুরু করার ডাক পাবেন তিনি। এর আগেও পায়েলকে দর্শক দেখেছে ‘দুর্গা’, ‘বেহুলা’, ‘মা দুর্গা’, ‘দুর্গা দুর্গেশ্বরী’ রূপে, তাই দেবীর চরিত্রে তাঁর ভূমিকা ভক্তদের চোখে গেঁথে রয়েছে।

এই সুযোগে স্বামী দ্বৈপায়ন আর ছেলে মেরখের সঙ্গে সমুদ্রে বেড়াতে গিয়েছেন পায়েল। ২০১২ সালে বিয়ে করেন দ্বৈপায়ন আর পায়েল। ২০১৯ সালে মা হন অভিনেত্রী। এদিকে সিরিয়ালে রামপ্রসাদের চরিত্রে দেখা মিলছে অভিনেতা সব্যসাচী চৌধুরীর। এর আগেও বামা হিসেবে সবার মন জয় করেছিলেন সব্যসাচী। গতবছর নভেম্বরে মারণরোগ ক্যান্সারের সঙ্গে যুদ্ধে হেরে চিরতরে পৃথিবী ছেড়ে বিদায় নেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। আর প্রেমিকের মৃত্যুর শোক কাটিয়ে দীর্ঘ কয়েক মাস পরে অভিনয়ে ফেরেন সব্যসাচী।

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা