পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে সংঘর্ষ মালদায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে উত্তেজনা মালদহের একাধিক গ্রাম পঞ্চায়েতে। দফায় দফায় উত্তপ্ত হল পরিস্থিতি। হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েত, কালিয়াচক ২ অঞ্চল, চাঁচল গ্রাম পঞ্চায়েতে ছড়িয়েছে উত্তেজনা। পরিস্থতি সামাল দিতে পুলিশ সহ নামাতে হয় র‍্যাফ।

কালিয়াচকের আলিপুর দুই অঞ্চল রণক্ষেত্রের চেহারা নেয়।পঞ্চায়েত প্রধান গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ। জয়ী তৃণমূল প্রার্থী জুলেখা বিবি নির্বাচন শেষে কংগ্রেসকে সমর্থন করে। তিনি পঞ্চায়েত অফিসের সামনে আসতেই গাড়িতে হামলা চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হন মালদা জেলার অ্যাডিশনাল এসপি আলী আবুবক্কার, কালিয়াচকের এসডিপিও তনুজ জৈন ও কালিয়াচকের ভারপ্রাপ্ত আইসি মানবেন্দ্র সাহার নেতৃত্বে বিশাল র‍্যাফ ও পুলিশ বাহিনী।  

হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতে শাসক দল ও বাম-কংগ্রেস জোটের সংঘর্ষ বাধে।  তৃণমূল কর্মীদের জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অন্যদিকে চাঁচল গ্রাম পঞ্চায়েতেও ছড়িয়েছে উত্তেজনা। গ্রাম পঞ্চায়েতের সামনে ধর্ণা দিয়ে বিক্ষোভ দেখাতে দেখা যায় অনেককে।  

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত গঠন করতে গিয়ে একাধিক গ্রাম পঞ্চায়েতে বিরোধীদের বাধার সম্মুখীন হয়েছে শাসকদল। তৃণমূল কংগ্রেসকে ঠেকাতে সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলেই অভিমত রাজনৈতিক মহলের।

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর