নির্বাচন কমিশনার নিয়োগ কমিটিতে প্রধান বিচারপতিকে বাদ দিতে বিল আনছে কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জাতীয় নির্বাচন কমিশনার পদে ‘ইয়েসম্যান’ বসানোর পথে যাতে কোনও বাধার সৃষ্টি না হয় তার জন্য নিয়োগ কমিটিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে রাখছে না মোদি সরকার। আজ বৃহস্পতিবারই রাজ্যসভায় এ সংক্রান্ত (দ্য চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদারস কমিশনার (অ্যাপয়েন্টমেন্ট, কন্ডিশন অফ সার্ভিসেস অ্যান্ড টার্ম অফ অফিস) বিল-২০২৩ পেশ হতে চলেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচন কমিশনার নিয়োগ কমিটি থেকে প্রধান বিচারপতিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কার্যত দেশের শীর্ষ আদালতের সঙ্গে সঙ্ঘাতের রাস্তায় হাঁটল মোদি সরকার।

মোদি জমানায় দেশের নির্বাচন কমিশনের শীর্ষ পদে নিয়োগ নিয়ে অভিযোগ উঠেছে। বেছে বেছে বিজেপি ঘনিষ্ঠ অবসরপ্রাপ্ত আমলাদের নির্বাচন কমিশনার পদে বসানো হচ্ছে বলে বিরোধীদের অভিযোগ। আর ‘মোসাহেব’ বসানোর সুবিধা পূর্ণমাত্রায় ভোগ করছে কেন্দ্রের শাসক দল। নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে যাতে নিরপেক্ষতা বজায় রাখা হয় এবং যোগ্য ব্যাক্তিরা বসেন তার জন্য শীর্ষ আদালতের দরজায় কড়া নেড়েছিল একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

চলতি বছরের মার্চে দেশের শীর্ষ আদালত এক রায়ে নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য তিন সদস্যের এক কমিটি গঠনের জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল। ওই কমিটিতে প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা ও দেশের প্রধান বিচারপতিকে রাখার সুপারিশ করেছিল। শীর্ষ আদালতের ওই নির্দেশ কার্যত উপেক্ষার পথে হাঁটছে মোদি সরকার। নিয়োগ কমিটি গঠন করা হলেও তাতে প্রধান বিচারপতিকে রাখা হচ্ছে না। তার পরিবর্তে কমিটিতে থাকছেন প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রীর মনোনীত একজন কেন্দ্রীয় মন্ত্রী।

আজকের রাশিফল: বাড়িতে কোনও কীর্তন বা পুজোর আয়োজন করুন, সব বাধা দূর হবে

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে