‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: নগর সভ্যতার উন্নয়নের নামে নির্বিচারে চলছে বন ধ্বংসাভিযান। উজাড় হয়ে যাচ্ছে জঙ্গলের পর জঙ্গল। এবার জঙ্গল ধ্বংসের প্রতিবাদে রুখে দাঁড়াল এক হাতি। জঙ্গল ধ্বংসে আসা এক জেসিবি মেশিনের সামনে বুক চিতিয়ে রুখে দাঁড়াল। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে সেই মন ভাঙা ভিডিও। হাতি ও যন্ত্রের এই নীরব মুখোমুখি অবস্থান অনলাইনে লাখ-লাখ মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছে। ভিডিও ভাইরাল হতেই ক্ষোভে ফুঁসছেন নেটা নাগরিকরা। যদিও ওই ভিডিওয়ের সত্যতা যাচাই করেনি ‘এই মুহুর্তে’ অনলাইন।

ভাইরাল হওয়া ভিডিওটি অসমের এক জঙ্গলের। ভিডিওতে দেখা যাচ্ছে, জঙ্গলের মধ্যে একটি জেসিবি মেশিনের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে একটি হাতি। জেসিবি চালক যন্ত্র নিয়ে এগোনোর চেষ্টা চালাচ্ছেন। আর হাতিটি প্রাণপণে শুঁড় দিয়ে সেই চেষ্টা প্রতিহত করার আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে। জঙ্গল বাঁচাতে নিজের সবটুকু শক্তি উজাড় করে দিচ্ছে। এক ধাক্কায় যন্ত্রটিকে অনেকটা দূরে ছিটকে দিয়েছে। দূরে দাঁড়িয়ে যন্ত্র আর হাতির ওই অসম লড়াই দেখছেন পর্যটক থেকে শুরু করে বনরক্ষীরা। তবে অসমের কোন জঙ্গলের ঘটনা তা জানা যায়নি। ইতিমধ্যেই ভাইরাল হওয়া ভিডিওটি দেখেছেন কয়েক লক্ষ মানুষ। অনেকেই হাতি আর যন্ত্রের লড়াইয়ের দৃশ্যটিকে বন্যপ্রাণির আবাসস্থলের ওপর ক্রমবর্ধমান চাপের এক হৃদয়বিদারক নিদর্শন হিসেবে অভিহিত করেছেন। নেটা নাগরিকরা হাতিটির শান্ত অথচ দৃঢ় অবস্থানের প্রশংসা করেছেন।  অনেকেই হাতিটির এমন লড়াইকে তার একমাত্র পরিচিত আবাসস্থল রক্ষার প্রচেষ্টায় লিপ্ত হিসেবে বর্ণনা করেছেন। একজন নেটা নাগরিক লিখেছেন, ‘প্রকৃতি সংরক্ষণ ও বন উজাড়ের বিষয়ে প্রাণিদের সাধারণ কাণ্ডজ্ঞান মানুষের চেয়ে বেশি… বর্তমান সময়ে মানবতা ও মানুষের অবস্থান যেন তলানিতে এসে ঠেকেছে।’

আরেকজন লিখেছেন, ‘এটা একেবারেই অগ্রহণযোগ্য! কারণ যা-ই হোক না কেন, ওই ব্যক্তিকে (জেসিবি চালক) গ্রেফতার করা উচিত! এভাবে কোনও প্রাণির ক্ষতি করা যায় না! দৃশ্যটি সত্যিই হৃদয়বিদারক!’উল্লেখ্য, অসমের জঙ্গলে অন্যতম বৃহৎ এশীয় হাতির দলের বসবাস। এখানকার বনভূমিগুলো বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চলকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ বন্যপ্রাণি চলাচলের করিডর হিসেবে কাজ করে। তবে রাস্তাঘাট ও বসতি সম্প্রসারণ, খনি খনন, কৃষিকাজ এবং অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফলে হাতিদের আবাসস্থল এক সঙ্কটময় পরিস্থিতির মুখোমুখি।

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর