লক্ষ্মীবারে পতন শেয়ারবাজারে, একদিনে ৩০৮ পয়েন্ট খোয়াল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ৬৬ হাজারের গণ্ডি টপকানো হল না। উল্টে ধপাস করে পড়ল শেয়ারবাজার। একদিনেই প্রায় ৩০৮ পয়েন্ট খোয়াল সেনসেক্স। যার ফলে লক্ষ্মীবারেই লোকসানের মুখে পড়লেন বিনিয়োগকারীরা। সেনসেক্সের পাশাপাশি ধাক্কা খেয়েছে নিফটিও। একদিনে ৮৯ সূচক খুঁইয়েছে।

বুধবার ৬৫ হাজার ৯৯৫ দশমিক ৮১ সূচক নিয়ে বন্ধ হয়েছিল বাজার। এদিন আগের দিনের চেয়ে সামান্য কম সূচক নিয়ে শুরু হয়েছিল সেনসেক্সের পথচলা। ঘন্টা দেড়েকের মধ্যে ৪৫০ সূচক হারায়। যদিও পরে সেই ধাক্কা খানিকটা সামলে ওঠে। তার পর দিনভর উত্থান-পতনের  মধ্য দিয়েই এগিয়েছে সেনসেক্স।  রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট অপরিবর্তিত রাখার কথা জানানোর পরে সামান্য থমকে দাঁড়ায় বাজার। কিন্তু পতনের ধাক্কা কাটিয়ে ঊর্ধ্বমুখী হতে পারেনি। ৩০৭.৬৩ পয়েন্ট খুঁইয়ে বাজার বন্ধের সময় সেনসেক্স দাঁড়িয়েছে ৬৫,৬৮৮.১৮ সূচকে। এদিন সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৬৫,৯৫৬.২৫ পয়েন্ট। আর সর্বনিম্ন সূচক ছিল ৬৫,৫০৯.১৪ পয়েন্ট। ৮৯.৪৫ সূচল খুঁইয়ে বাজার বন্ধের সময়ে নিফটি দাঁড়িয়েছিল ১৯,৫৪৩.১০ পয়েন্টে।

এদিন শেয়ারবাজারে আর্থিক, ধাতব ক্ষেত্রের সংস্থাগুলির শেয়ারদর ছিল ঊর্ধ্বমুখী। ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, বাজাজ ফিনান্স, বাজাজ ফিনসার্ভ, পওয়ারগ্রিড, জিন্দল স্টিল, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, রিলায়েন্স ও উইপ্রো সংস্থার শেয়ারদর বেড়েছে। লোকসানের মুখে পড়েছে সান ফার্মা, আলট্রাটেক সিমেন্ট, এনটিপিসি, টাটা কনসালটেন্সি সার্ভিস, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইটিসি।

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী