রাজ্যে ফের করোনা আতঙ্ক, কলকাতায় করোনার বলি মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের কলকাতায় করোনা আতঙ্ক? বেলেঘাটার আইডি হাসপাতালে করোনায় এক মহিলার মৃত্যুর ঘটনায় ফের চিন্তার ভাঁজ শহরবাসীর। সম্প্রতি ডেঙ্গুর বাড়বাড়ন্তে নাজেহাল রাজ্যের একাধিক জেলা। এর মধ্যেই করোনায় মৃত্যুর খবর। নতুন করে আতঙ্ক ছড়িয়েছে রাজ্যে।

জানা গিয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত ওই মহিলার নাম সোনালি সরকার(৪১)। তিনি দক্ষিণ ২৪ পরগণার গড়িয়া এলাকার বাসিন্দা। গত ২ অগস্ট ওই মহিলাকে আইডি হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। ৭ই অগস্ট মৃত্যু হয় মহিলার। তবে মৃতার অন্যান্য শারীরিক সমস্যা ছিল বলেও চিকিৎসক সূত্রে খবর।

এই ঘটনার জেরে ফের একবার করোনার আতঙ্ক মাথাচাড়া দিয়েছে। সম্প্রতি বর্ধমান মেডিক্যাল কলেজে গত সপ্তাহেই করোনায় মৃত্যু হয়েছে একজনের। রীতিমত সতর্ক স্বাস্থ্য দফতর। ২০২০ সালে করোনার ভয়াবহতা দেখেছে গোটা বিশ্ব। কাতারে কাতারে মানুষের মৃত্যু মিছিল। অক্সিজেনের অভাব। এ যেন মহামারি দেখেছিল বিশ্ব। ভ্যাকসিনের দৌরাত্মে পরিস্থিতি পূর্বের তুলনায় স্বাভাবিক হয়েছে।তবে পরপর দুই সপ্তাহের মধ্যে দুইজনের মৃত্যু চিন্তা ধরিয়েছে সকলকেই।  

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী