এবার বল হাতে দৌড়াবে যশম্বী-তিলক, বলছেন বোলিং কোচ পরাস

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, শনিবার ভারত ও ওয়েস্ট ইন্ডিজ নিজেদের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ খেলতে নামবে। গত ম্যাচে সূর্যকুমার যাদবের বিধ্বংসী ব্যাটিংয়ের কারণে সিরিজ জেতার লড়াইয়ে টিকে রয়েছে ভারত। আজকের ম্যাচ না জিততে পারলে সিরিজ হাতছাড়া হবে হার্দিকদের। এমন সময়ে দলের তরুণ দুই ক্রিকেটারকে নতুন দায়িত্ব দিল ভারত। যশম্বী জসওয়াল ও তিলক ভর্মা নিজেদের ব্যাটিং প্রদর্শন দেখিয়েছেন। এবার তাঁদের ওপর বোলিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও সেটা আজকের ম্যাচে নয়।

এই প্রসঙ্গে ভারতের বোলিং কোচ পরাস মহেম্ব্রে বলেন, ‘আমরা তরুণ ব্যাটসম্যানদের এবার বোলিং দক্ষতা কেমন, তা দেখব। তাই যশম্বী জসওয়াল ও তিলক ভর্মাকে এরপর থেকে হয়তো পার্ট টাইম বোলার হিসেবে স্পিন বল করতে দেখবে দর্শকরা। ধীরে ধীরে তারা নিজেদের বোলার হিসেবে প্রমাণ করতে পারলে তাদেরকে একটি ম্যাচে বল করতেও দেখব আমরা।’

এক সাংবাদিক সম্মেলনে তরুণ ক্রিকেটারদের নিয়ে এমন মন্তব্য করেন বোলিং কোচ। তবে আজকের ম্যাচ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ভারতের কাছে। কারণ, আজ ম্যাচ হারা মানে সিরিজ হারা। এখন দেখা যাক, সিরিজ জেতার লড়াই জিইয়ে রাখতে পারে কিনা ভারত।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি