অন্ধকারপল্লী থেকে আলোর দিশায় যৌনকর্মীদের শিশুরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘যৌনপল্লী’ নাম শুনলেই শিক্ষিত সভ্য সমাজ হেয় দৃষ্টিতে দেখে। অথচ এই যৌনপল্লীর কর্মীদের দ্বারাই সভ্য সমাজের আদলে আবৃত মানুষদের চাহিদা পূরণ হয়। ভারতের ৭৬ তম স্বাধীনতা দিবসের মুহূর্তে এসেও যৌনপল্লী নিয়ে নিম্নদৃষ্টির মানসিকতা এই সমাজ থেকে মুছে যায়নি। তাই যৌনকর্মীদের শিশুরাও অবহেলিত থেকে যায়। কলকাতায় অবস্থিত যৌনপল্লী সোনাগাছি ছাড়া দ্বিতীয় বৃহত্তম যৌন পল্লী বসিরহাটের মাটিয়া। সরকারি হিসাবে সেখানকার যৌনকর্মীর সংখ‍্যা প্রায় ১০০০। বাস্তবে সংখ্যাটা আরও বেশি। এনাদের সন্তানেরা আর পাঁচটা শিশুর মত স্বাভাবিক জীবনযাপন করতে বাধাপ্রাপ্ত হয়। শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য থেকে অনেকটাই দূরে থাকে যৌনকর্মীদের সন্তানেরা। এবার তাঁদের জন্য এক ভিন্ন ভাবনা।

বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস কে. এর নির্দেশে  মাটিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস ঘোষের সহযোগিতায় ও বসিরহাট দুর্বার সমিতির মাটিয়া শাখার উদ্যোগে বসিরহাটের বসিরহাট ২নং ব্লকের মাটিয়া যৌনপল্লীতে আত্মপ্রকাশ করতে চলেছে এক শিক্ষাঙ্গন। যেখানে শিক্ষার আলো পেতে চলেছে এই শিশুরা। সেখানে তারা প্রাথমিক পর্যায়ে এক বছর বয়স থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত বাচ্চাদের শিক্ষার ব্যবস্থা  করা হচ্ছে। আগামী দিনে প্রথম থেকে পঞ্চম শ্রেণী অবধি ক্লাস চালু করে স্কুলটিকে বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে উদ্যোক্তাদের। ইতিমধ্যেই সেই স্কুলের পরিকাঠামোগত উন্নতির জন্য পাঠ‍্য পুস্তক, খেলার জিনিসপত্র ও আসবাবপত্র সহ সমস্ত কিছুই প্রস্তুত হয়ে গিয়েছে। অপেক্ষা শুধু উদ্বোধনের।

যৌন কর্মীরা জানান, তারা তাদের সন্তানকে বাইরে পড়াতে গেলে একাধিক সমস্যার সম্মুখীন হন। তাই এই ধরনের উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন। যৌনপল্লী থেকে বেরিয়ে এই শিশুরা যখন অন্য স্কুলে বা সমাজের অন্য বাচ্চাদের সঙ্গে মিশতে চায় তখনই ধেয়ে আসে নানান ধরনের কটুক্তি।সঙ্গে রয়েছে অন্য শিশুদের অভিভাবকদের অনীহা সহ একাধিক ভর্ৎসনা। তাই এই সমস্ত কচিকাঁচাদের বেড়ে উঠতে এই শিক্ষাঙ্গন হয়ে উঠবে নতুন স্বাধীনতার পথ।

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’