Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘ভারতের সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসাডার অমিতাভ বচ্চন’: মোদিকে খোঁচা মার্কিন সাংসদ রো খান্নার

তিনি আমার পরিবার এবং পিতামাতার মতো অনেক ভারতীয় আমেরিকান অভিবাসীদের আশার প্রস্তাব দিয়েছেন এবং তাই তিনি ভারত ও ভারতীয়-আমেরিকানদের উত্থানের প্রতীক।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৮০ বছর বয়সেও একেবারে বিশ্বজুড়ে রাজ করছেন তিনি। নামেই যেন তাঁর রাজা তকমা বহাল, কয়েক যুগ ধরে বলিউডকে তিনি দিয়ে এসেছেন একের পর এক ব্লকবাস্টার। এখনও তাঁর এনার্জিতে কোনও খামতি নেই। মাস কয়েক আগেই অ্যাকশন দৃশ্যে শুটিং করতে গিয়ে বুকে চোট পেয়ে কিছুদিন বিশ্রাম নিতে বাড়িতে বন্দি ছিলেন তিনি ঠিকই, কিন্তু কাজ পাগলা মানুষদের আর কতক্ষণ বাড়িতে বন্দি রাখা যায় তাই না! আর কিছুদিন বাদেই টিভির পর্দায় মুখ দেখাতে চলেছেন তিনি। এছাড়াও একাধিক বিজ্ঞাপণের কাজ তো লেগেই রয়েছে। কী বুঝতে পারছেন না, কার কথা বলছি? অমিতাভ বচ্চন, আর কিছুদিন বাদেই ৮১ বছরে পদার্পণ করবেন অভিনেতা। আর তার আগেই বিশ্বের সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতি পেলেন বলিউড মেগাস্টার। শনিবার মুম্বইয়ে অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করার পরে বিশ্বের শীর্ষতম ভারতীয়-আমেরিকান কংগ্রেসম্যান RO খান্না বিষয়টি নিশ্চিত করেছেন।

কংগ্রেসনাল ইন্ডিয়া ককাসের সহ-সভাপতি খান্না বর্তমানে ভারতের ককাসের অন্য সহ-সভাপতি কংগ্রেসম্যান মাইকেল ওয়াল্টজের সঙ্গে ভারতে একটি দ্বিদলীয় কংগ্রেসনাল প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। সেখানেই কংগ্রেসম্যান পিটিআই-কে জানিয়েছেন, ‘আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভারতের উত্থান, বচ্চনের বাবা এবং মার্কিন-ভারত সম্পর্কের গুরুত্ব নিয়ে এক ঘণ্টার জন্য বিস্তৃত কথোপকথন করেছি। সেখান থেকেই অমিতাভ বচ্চনের জীবন কাহিনীর বিষয়ে বিস্তর জানতে পেরেছি। আর সেখান থেকেই প্রমাণিত, তিনিই বিশ্বের সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসাডর।’ RO খান্না আরও বলেন, ‘আমি মিঃ বচ্চনকে বলেছিলাম যে তাঁকে আবারও মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে হবে। তিনি আমার পরিবার এবং পিতামাতার মতো অনেক ভারতীয় আমেরিকান অভিবাসীদের আশার প্রস্তাব দিয়েছেন এবং তাই তিনি ভারত ও ভারতীয়-আমেরিকানদের উত্থানের প্রতীক।

এছাড়াও এদিন আমরা চিরন্তন মূল্যবোধের গুরুত্ব, সম্মান, বিবেচনা, সহানুভূতি এবং মূল্যবোধগুলি আমাদের ভবিষ্যতের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা নিয়েও আলোচনা করেছি।’ X-(Twitter) এ পোস্ট করা একটি ছোট ভিডিওতে, খান্নাকে বচ্চনের সঙ্গে দেখা গিয়েছে। সেই ছবি ও ভিডিও পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, “@SrBachchan বচ্চনের সঙ্গে দেখা করা একটি পরম সম্মানের। স্বাধীনতার পর থেকে তাঁর নিজের জীবন সম্পূর্ণ জনজাতিকে গর্বিত করে। তিনি আমাকে তাঁর বাবার একটি বই উপহার দিয়েছিলেন যিনি আমার দাদুকে চিনতেন।” 

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর